সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ন্যায্য বিচার চান শ্যামনগরবাসী, তাকিয়ে আছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্তের দিকে

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ন্যায্য বিচার চান শ্যামনগরবাসী, তাকিয়ে আছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্তের দিকে

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের অভিযোগের ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয় অনেকেই বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।

স্থানীয়দের একাংশের ভাষ্য, একজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় যেন পুরো দলের ওপর না পড়ে। তাদের প্রত্যাশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগের বিষয়ে দলীয় নীতিমালা ও প্রয়োজনীয় তদন্তের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

তবে এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *