সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাবুরা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে এক আনন্দঘন পরিবেশে ‘দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে ২০২৬) বিকেল ৪টায় গাবুরা জি.এল.এম. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রীতি ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. ইমাম হাসান, সদস্য, ৪ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ এবং উপদেষ্টা, গোল্ডেন বয়েজ ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. শাহিনুর রহমান (শাহিন), উপদেষ্টা, গোল্ডেন বয়েজ ক্লাব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুর রহিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগী দর্শক।

ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। নির্ধারিত সময় শেষে দাদা একাদশ ও পোতা একাদশ উভয় দল ২-২ গোলে সমতায় থেকে মাঠ ত্যাগ করে। ফলে ম্যাচটি ড্র হিসেবে সমাপ্ত হয়।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া, প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উপস্থিত দর্শকরাও এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *