সংবাদ শিরোনামঃ
বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য – কয়রায় রাত্রিকালীন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে ইঞ্জি. শোভন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য – কয়রায় রাত্রিকালীন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে ইঞ্জি. শোভন

​কয়রা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে রাত্রিকালীন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জি এস এম জাহিদুর রহমান শোভন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. এস এম জাহিদুর রহমান শোভন বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ, দেহ ও সুন্দর মন গঠনে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে নিয়মিত খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়রা অঞ্চলে ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে এবং যুবসমাজকে চাঙ্গা রাখতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।”

​স্থানীয়রা জানান, কয়রা উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বেশ কিছু নামী-দামি ও প্রতিভাবান খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠে শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যারা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উপভোগ করেন প্রথম রাতের খেলা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *