মোস্তাকিম বিল্লাহ বাপ্পী গাবুরা থেকে।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট) সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন–০২। রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ১২২ নম্বর খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় দিবা-রাত্রির এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের (গাস্ট) আয়োজনে এবং স্টুডেন্ট কেয়ার সোসাইটির বাস্তবায়নে আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জি.এম. মাছুদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আসর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাস্টের উপদেষ্টা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাঁন হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ আল মামুন।
এ সময় গাস্টের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং স্টুডেন্ট কেয়ার সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে চকবারা অমর স্মৃতি সংঘ ১–০ গোলের ব্যবধানে পার্শেমারী একতা যুব সংঘকে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে চকবারা অমর স্মৃতি সংঘ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে গাবুরা ইউনিয়নের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
আয়োজনে: গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট)।বাস্তবায়নে: স্টুডেন্ট কেয়ার সোসাইটি।
Leave a Reply