সংবাদ শিরোনামঃ
কয়রায় এসআরবি-৬ এর অভিযানে দুজন গ্রেপ্তার দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে কালিগঞ্জে বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত 
দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেবহাটা থানার চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. শাওন শেখ (২৩) ও মো. নয়ন হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাওন শেখ দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে এবং মো. নয়ন হোসেন মাঝ সখিপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে।
দেবহাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শুক্রবার (২৭ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *