সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও

কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও

হাফিজুর রহমান শিমুলঃ

রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সকালে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, তিনি বলেন একটি দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রাণিসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদ শুধু খাদ্য উৎপাদনে নয়, এটি জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫ -২৬ অর্থ বছরের তথ্য অনুযায়ী বাংলাদেশের দুধ উৎপাদন হয়েছে ১৫৭, ৫৩ লাখ মেট্রিক টন, মাংস উৎপাদন হয়েছে ৯০, ৭০ লাখ মেট্রিক টন, এবং ডিম উৎপাদন হয়েছে ২৫০৯ কোটি ৪১ লাখ। এই পরিসংখ্যান শুধু সাফল্য নয় পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিচ্ছবি। তিনি বলেন কালিগঞ্জ উপজেলায় হালনাগাদ তথ্য অনুযায়ী নিবন্ধিত ও অনিবন্ধিত খামার মিলিয়ে সর্বমোট ১৪২৮ টি খামার হয়েছে। এরমধ্যে গবাদিপশুর মোট খামার ৭১৬টি, এবং হাঁস মুরগি ও পশু পাখির খামার ৭১২ টি, ছাগলের খামার ১৪৭ টি, গাভীর খামার ৩৭৮ টি, গরু মোটা জাতকরণ খামার ১৬৪ টি, ভেড়ার খামার ২৫ টি, মহিষের খামার দুটি, বয়লার মুরগির খামার ১৬০ টি, লেয়ার মুরগির ১৩৪ টি, সোনালী মুরগির খামার ১৪৬ টি, কোয়েলের খামার ৮ টি, ও হাঁসের খামার ১২টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান বলেন কালিগঞ্জ উপজেলায় প্রানিজ খাদ্য সম্পন্ন একটি উপজেলা যেখানে বাজারে গবাদি পশু ও অন্যান্য পশুর জবাই করা হয় সেটি মনিটরিং করতে হবে। খাদ্যে যাতে কেউ ভেজাল না দিতে পারে এ বিষয়ে সকলকে সতর্ক হতে হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রাণিসম্পদ খাত উন্নয়নে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, জেলা বি এন পির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আয়হায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা আব্দুর ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী আবু রাসেল আজগারী, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জিএম আব্দুল ওয়াহেদ, সফল উদ্যোক্তা ও খামারি দিপালী রানী ঘোষ প্রমূখ।অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের খামারিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *