সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান

নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কয়রা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫ টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য  এম এ হাসান বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য কাজ করতে। এ জন্য যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তিনি এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, যুবদল নেতা আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান,  লিটন মন্ডল, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা আম্মার হোসেন, জিয়াউর রহমান, প্রজন্মদল কয়রা উপজেলা আহ্বায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা, বিজয়ী দলের উপজেলা কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ,মোহামেডান স্পোর্টিং ক্লাবের  সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাস, ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এম এ হালিম উপকূলীয় বার্তা।
মেগা ফাইনাল ম্যাচে চকবারা অমর স্মৃতি সংঘ চকবারা সোনাই স্মৃতি সংসদ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম কর্তৃক আয়োজিত সুন্দরবন উপকূলের বৃহৎ ক্রীড়া আসর ‘ গাস্ট এক্সপ্রেস সিজন – ৭ ‘ উদ্বোধনী অনুষ্টান হয় ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে। আসরের প্রতিপাদ্য জেলার স্লোগান ‘সাতক্ষীরার আকর্ষণ ‘
 সড়ক পথে সুন্দরব, । সুন্দরবন পর্যাটন কেন্দ্র কলা গাছিয়া ইক্যোটুরিজমে ক্যাপ্টেন্স মিট ও ট্রফি উন্মোচন হয়।
২৭-২৮ ডিসেম্বর দুইদিন ব্যাপী ক্রিকেট আসরের ভার্চুয়াল উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাসুদুল আলম।
উক্ত আসরে ৮ টি দল অংশগ্রহণ করে যথাক্রমে স্টুডেন্টস কেয়ার সোসাইটি, চাঁদনীমুখা একতা যুব সংঘ, গাবুরা ফ্রেন্ডস ক্লাব, গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব, চকবারা সি এস ক্লাব, ৯নং সোরা সূর্যতরুণ যুব সংঘ, চকবারা সোনাই স্মৃতি সংসদ ও চকবারা অমর স্মৃতি সংঘ।
৭ম আসরে নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ চকবারা অমর স্মৃতি সংঘ ‘ এবং রানারআপ হয় ‘ চকবারা সোনাই স্মৃতি সংসদ।
ম্যাচ পরিচালনার করেন, বিসিবি জেলা আম্পায়ার,শাহিনুর রহমান লিটু ও পরিচালক নওয়াবেঁকী,ক্রিকেট একাডেমির মোঃ আবির হোসেন, ইনজামামুল হক বাপ্পী ও স. ম. আরিফুক ইসলাম।
ম্যান অফ দ্যা ফাইনালের কৃতিত্ব অর্জন করে ফাহিম মোল্যা ( অমর স্মৃতি সংঘ )
আসর সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন মোঃ আশরাফুল ইসলাম ( অমর স্মৃতি সংঘ )
আসর বাস্তবায়নে টুর্নামেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন গাস্টের জেনারেল সেক্রেটারি নাছিম সায়াদাত ফয়সাল, কমেন্ট্রিতে মোল্যা আব্দুস সামাদ আযাদ, মোঃ আসাফুর রহমান, শুশান্ত কুমার মন্ডল ও আশরাফুল ইসলাম।
হাইস্ট রান স্কোরার : আশরাফুল ( অমর স্মৃতি ) ৯৮ রান (৩ ম্যাচ) হাইস্ট উইকেট টেকার – আল কারি ( সোনাই স্মৃতি ) ৬ উইকেট ( ৩ ম্যাচ)
বেস্ট ফিল্ডার অফ দ্যা টুর্নামেন্ট – শাহ আলম ( স্টুডেন্টস কেয়ার)
এমারজিং প্লেয়ার অফ দ্যা ইয়ার -সুজন হোসেন ( ফ্রেন্ডস ক্লাব ) রান ১৭ , উইকেট-৫ (ম্যাচ ২)
ফেয়ার প্লে টিম অফ দ্যা টুর্নামেন্ট – চকবারা সোনাই স্মৃতি সংসদ
পুরষ্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ১২নং ইউপি চেয়ারম্যান জি. এম. মাসুদুল আলম। গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের উপদেষ্টা পরিষদ, স্থায়ী কমিটির সদস্য, কার্যকারী কমিটির সদস্য, স্থানীয় আয়োজক সদস্যদের সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় আয়োজক হিসেবে আসরটি আয়োজন করে ৯নং সোরা সূর্যতরুণ যুব সংঘ। আসরটি মূল আয়োজনে ছিলো গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম।

গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট) এক্সপ্রেস, সিজন -৭মেগা ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *