সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ডে-নাইট ফুটবল খেলা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি ফরেস্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

খেলা শুরুর আগেই মাঠে জড়ো হতে থাকে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ। আলো-ঝলমলে পরিবেশে শুরু হওয়া এ ডে-নাইট ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল। খেলার প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা, দর্শকদের করতালি আর শোরগোল।
উক্ত ডে নাইট ফুটবল টুর্নামেন্টে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব,
বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক আবু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজক কমিটি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা মত প্রকাশ করেন।
খেলায় উপজেলার আটুলিয়া ফুটবল একাদশ কে টাইব্রেকারের মাধ্যমে গাবুরা ডুমুরিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর কবির,
ধারাভাষ্য ছিলেন সাতক্ষীরা জেলা ভাষ্যকার ফরামের সদস্য রবিউল ইসলাম শিবলু ও নাজিম উদ্দিন রনি।
স্থানীয় ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *