সংবাদ শিরোনামঃ
কলকাতায় অ*গ্নিকাণ্ডে নি*হত আলিমুজ্জামানের ম*রাদেহ কপিন বন্দী হয়ে দেশে,রেবতির ম*রাদেহ ভারতে দাহ  কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী শেখ সাকিব আটক কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত প্রদান শ্যামনগরে মৎস্য ও কাঁকড়া ঘেরের রাস্তায় সবজির চাষ, বদলাচ্ছে উপকূলের কৃষিচিত্র শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে পাওয়ার ট্রিলার ফেলে দেওয়ার অভিযোগ  পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে-এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং
আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ

আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে এক ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের বিকাশ অ্যাকাউন্টের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার আটুলিয়া এলাকার বিকাশ ব্যবসায়ী সাইফুল্লাহ (পিতা: আব্দুল আজিজ, পেশায় ফেরিওয়ালা) বিভিন্ন সময়ে অসহায় মানুষের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, যাদের টাকা নেওয়া হয়েছে তারা সবাই অত্যন্ত দরিদ্র ও অসহায়। তাদের মধ্যে দুজন প্রতিবন্ধী এবং একজন বিধবা নারী। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা নিজেদের কষ্টার্জিত বা সহায়তা হিসেবে পাওয়া টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এ ঘটনার পর তিনটি গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, অসহায় মানুষের সঙ্গে এমন প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল্লাহর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

স্থানীয় প্রশাসনের প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *