সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ        

পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ        

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ থানা পুলিশ আদম পাচারকারী ও প্রতারক ফরিদকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামের আশরাফ তরফদারের ছেলে।

থানা ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, ফরিদ ট্রাভেলস্ সেবা’র আড়ালে ধৃত ফরিদ ঢাকার ভাটারা থানাধীন কুড়িল বড়োবাড়ি এলাকায় বিদেশে চাকুরীতে পাঠানোর নামে দীর্ঘদিন মানুষ ঠকিয়ে আসছে। তার বিরুদ্ধে নড়াইলে সিআরপি ৬০/২৬ নং মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত হয়ে পলাতক ছিলো। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জের আবেদনের প্রেক্ষিতে ভাটারা থানা পুলিশের সহযোগীতায় গত ৩ জুলাই-২৬ বিকেলে তাকে আটক করে। ৪ জুলাই শনিবার কালিগঞ্জ থানা পুলিশ ধুরন্ধর প্রতারক ফরিদকে জেল হাজতে পাঠিয়েছে। উল্লেখ্য যে, উক্ত ফরিদ ধলবাড়িয়া এলাকার আব্দুল করিমের নিকট থেকে চারলক্ষ টাকা, এক নম্বর, গানদুলিয়া মসজিদের হুজুরের নিকট থেকে সিরাজুল ইসলাম দুই লক্ষ টাকা, মনোহরপুর ইয়াকুব আলীর নিকট থেকে ছয়লক্ষ পঁচিশ হাজার টাকা, জামিরুল ইসলামের নিকট থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং যশোর জেলার শঙ্করপুরে জনৈকা মহিলাকে নারী শ্রমিক হিসাবে বিদেশে নিয়ে পতিতালয়ে বিক্রি করাসহ নানাবিধ অভিযোগ আছে। এ ঘটনায় যশোর সদর থানা, কালিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ফরিদের নামে মামলা রজু আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *