সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময় গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন
সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত

এম এ হালিমঃ

সুন্দরবনের শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি বন্য শুকর উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বনবিভাগের সঙ্গে কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) ও সিপিজির সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে ফাঁদে আটকে থাকা বন্য শুকরটি দেখতে পান বনরক্ষীরা। পরে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে বনবিভাগ, সিএমসি ও সিপিজির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর শুকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করে সুন্দরবনের উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, “নিয়মিত টহলের সময় আমরা শিকারিদের পাতা ফাঁদে আটকা একটি বন্য শুকর দেখতে পাই। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে প্রাণীটিকে নিরাপদে মুক্ত করা হয়েছে। সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পাতা সম্পূর্ণ অবৈধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানাই।”

স্থানীয় বনসংশ্লিষ্টদের মতে, সুন্দরবনে এখনও কিছু অসাধু শিকারি বিভিন্ন স্থানে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করে থাকে। এতে বনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বনবিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করলেও শিকারিদের দমনে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *