সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ

দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা থেকে।
দেবহাটা উপজেলায় ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিডব্লিউ প্রকল্পের আওতায় ৫৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন। এসময় তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজগর আলী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসমাতুল্লাহ গাজী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শওকত হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহমুদ হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম।এছাড়াও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ ফরিদা পারভীন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন কনা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ রাহিলা পারভীন লিলি।অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ আজিজুল ইসলামসহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *