সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন
শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বামিয়া মন্ডল মেমোরিয়াল বিদ্যালয়ে বারসিকের ENGAGE প্রকল্পর উদ্যোগে ১২ ও ১৩ এপ্রিল ২০২৬ তারিখে শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল HRBA (Human Rights Based Approach) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বামিয়া মন্ডল মেমোরিয়াল বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীরন মন্ডল ।ফিল্ড ফ্যাসিলিটেটর মুক্তি রানির সার্বিক সহায়তায়
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বারসিকের এরিয়া অফিসার বাবলু জোয়ারদার। প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা , প্রশিক্ষণের উদ্দেশ্য, পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন, অধিকার ও মানবাধিকার ধারণা, মৌলিক অধিকার, অধিকারভোগী ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ এবং পরিবেশবাদী মানবাধিকার কর্মীদের ভূমিকা,
মানবাধিকারের মূলনীতি অংশগ্রহণ, জবাবদিহিতা, অখণ্ডনীয়তা, বৈষম্যহীনতা ও ক্ষমতায়ন বিষয়ে দলীয় অনুশীলন, গেম, প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়বে এবং তারা ভবিষ্যতে নিজ নিজ সমাজে দায়িত্বশীল ও সংবেদনশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারবে, পরিবেশ সচেতনতা বাড়বে, কোন প্রকার দ্বন্দ্ব ছাড়া শিক্ষার্থীরা স্থানীয় সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করার আগ্রহ তৈরি হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *