সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন
বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন দিনব্যাপী এবং এতে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর একে একে পরিবেশিত হয় লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, লাঠিখেলা ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা।
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী, যুবসমাজ ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনোজ্ঞ পরিবেশনা উপহার দেন। শিশু-কিশোরদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।এ সময় উপস্থিত ছিলেন
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,
 বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি, আব্দুল্লাহ আল মামুন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বাংলা সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসবমুখর পরিবেশে দিনভর চলা এ আয়োজনে এলাকার সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বুড়িগোয়ালিনীতে বাংলা নববর্ষকে বরণ করে নেয় স্থানীয় জনগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *