সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

কয়রা প্রতিনিধিঃ আল আমিন ( রানা)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল নৌকা প্রতীকে এক লক্ষ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম ঈগল প্রতীকে ৫০ হাজার দুইশত ৬১ ভোট পেয়েছেন। রশিদুজ্জামান ৫২ হাজার সাত শত ৭০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।
খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। দুই উপজেলার মধ্যে পাইকগাছায় রয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১ জন। কয়রায় ৭টি ইউনিয়নে ১ লাখ ৭৩ হাজার ৫জন ভোটার।এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু, নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মির্জা গোলাম আজম, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি মনোনীত নাদির উদ্দীন খান, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস (এনপিপি) মনোনীত আবু সুফিয়ান ও ঈগল প্রতীক নিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম।

খুলনা-৬ আসনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রশিদুজ্জামান সংসদ সদস্য

কয়রা প্রতিনিধিঃ আল আমিন ( রানা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল নৌকা প্রতীকে এক লক্ষ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকেঃ

৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক সংসদীয় আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীকে ১৪০০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএমএন এর মনোনীত প্রার্থী এইচএম গোলাম রোজা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩৮৯৮৬ ভোট। ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জ আংশিক আসনের মোট ২০ ইউনিয়নের ১৪২টি ভোটকেন্দ্রের ৯৭৮টি ভোট কক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করেন মোট ভোটার ৪৪২১১৩ এরমধ্যে পুরুষ ২২৩৪৩৪ ও মহিলা ভোটার ২১ ৮৭৫৫ জন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রক্ষায় আনসার ভিডিপি পুলিশ বিজিপি আইনশৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ৪ আসনে এসএম আতাউল হক দোলন নৌকা প্রতিক বেসরকারিভাবে নির্বাচিত

এম এ হালিম শ্যামনগর থেকেঃ ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক সংসদীয় আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে বিস্তারিত....

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলউদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে বনগ্রাম ইউনিয়নের সেঞ্চুরি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের অদূরে সাবেক ইউপি সদস্য শাহ আলম হাওলাদারের বসত বাড়ির বাগানের খড়কুটোর ভিতর থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রিপন দাস।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, বাগানে খড়কুটার মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় লোকজন ৩টি ককটেল ও ৩ টি ধারালো অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।

মোরেলগঞ্জে বাড়ি থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলউদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে বনগ্রাম ইউনিয়নের সেঞ্চুরি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের অদূরে সাবেক ইউপি সদস্য শাহ আলম হাওলাদারের বসত বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জেঃ

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়েছে।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পৃথক দুটি সংসদীয় আসনে বিভক্ত। চাম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা এই ৪টি ইউনিয়ন সাতক্ষীরা ৩ আসনে পড়েছে। এ আসনে ২৮ টি ভোট কেন্দ্রে মোট ১৮৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। এখানে ৮৬ হাজার ১৩৪ ভোটার, এরমধ্যে ৪৩ হাজার ৪৫১ জন পুরুষ ও ৪২ হাজার ৬৮২ জন মহিলা। অপরদিকে ১০৮ সাতক্ষীরা ৪ কৃষ্ণনগর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, কুশুলিয়া ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন, ধলবাড়িয়া ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন ও মৌতলা ইউনিয়ন এই ৮টি ইউনিয়ন সাতক্ষীরা ৪ আসনে পড়েছে।

এ আসনে ৫১ টি ভোট কেন্দে ৩৩৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। ৮ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৮৩৫ জন পুরুষ ও ৭৮ হাজার ৬৮ জন মহিলা ভোটার। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপংকর দাশ এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সংসদীয় আসনে মোট ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনে ১৬’শ ৫২ জন কর্মকর্তার ট্রেনিং সমাপ্ত হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব প্রদানের চিঠিও পৌছে দেওয়া হয়েছে, তারাও দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোথায়ও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, আশাকরি ঘটবেওনা। ভোটার সাধারণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ভালো ভাবে নিজগৃহে পৌছাতে পারে সে ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্বচেষ্ট আছে।

নির্বাচনের দিন মাঠে দায়িত্ব পালন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৬ জানুয়ারি কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রতিটি ভোট কেন্দ্রের বুথের জন্য নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। শুধুমাত্র নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে।

কালিগঞ্জে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে মালামাল

মাসুদ পারভেজ কালিগঞ্জেঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও বিস্তারিত....

শ‍্যামনগর প্রতিনিধিঃ
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির জোকসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া সার্টিফিকেট তৈরি করে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ায় বিভিন্ন দপ্তরে অভিযোগ।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন কর্তৃক সুপিয়ান গাজী, পিতা- নওশের আলী গাজী, মাতা-তায়মা বেগম, গ্রাম-জেলেখালী, উপজেলা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা-কে ভূয়া সার্টিফিকেট দিয়ে তাহার বিদ্যালয়ে পাতানো নিয়োগের মাধ্যমে নৈশ প্রহরী পদে চাকুরি দিয়েছেন।
সুফিয়ান গাজী ১৯৯৯ সালে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় এবং প্রথম শাময়িক পরীক্ষা দেয় , দ্বিতীয় শাময়িক পরীক্ষা না দিয়ে , বার্ষিক পরীক্ষা দিয়ে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়। ২০০০ সালে ৭ম শ্রেণিতে  অধ্যায়ন করার কথা থাকলেও সে কোন পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অথচ, তাকে  ২০০১ সালে ৯ম শ্রেণি উত্তীর্ণ দেখিয়ে প্রধান শিক্ষক ভূয়া সার্টিফিকেট প্রদান করেছেন। এমনকি  ভর্তি খাতায় তাহার জন্ম তারিখ কলম দিয়ে কেটে বয়স কমিয়েও দিয়েছেন।
তিনি এ ধরনের ভূয়া সার্টিফিকেট বিক্রয় করে থাকেন বলে গোপন সূত্রে জানা গেছে। উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মোঃ ইসমাইল হোসেন ও জি,এম, সালাউদ্দীন আহমেদ।
অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের এহেন দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন বিদ্যালয়ের
অভিভাবকবৃন্দ সহ এলাকাবাসী।
 এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, এটা আমি জানিনা এটা আপনি বললেন আমি শুনলাম আমি এটা দেখবো আমি তথ্য ছাড়া কোন কাগজ দেই নাই  আমার অফিস সহকারি সব কাজ করে, যেকোনো জিনিস লিখে দেয় আমরা দিয়ে দেই ,সার্টিফিকেট যে যখন চায় আমরা তখন তাকেই দেই মানুষের উপকারের স্বার্থে।
এ বিষয়ে অফিস সহকারির নিকট জানতে চাইলে তিনি বলেন এই সার্টিফিকেট হেড স্যার দিয়েছিল এই সার্টিফিকেটের বিষয়ে আমাকে কিছু বলেনি এই বিষয়ে আমি কিছু জানি না।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  বিরুদ্ধে ভুয়া সর্টিফিকেট বিক্রয় করায় বিভিন্ন দপ্তরে অভিযোগ

শ‍্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির জোকসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া সার্টিফিকেট তৈরি করে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ায় বিভিন্ন দপ্তরে অভিযোগ। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগরে বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এর সর্বশেষ জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের আজাদ স্মৃতিমঞ্চ মাঠ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শুকর আলীর সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক, প্রধান বক্তা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মাসুদা খানম মেধা, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেনিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভিন রতনা, জেলা আওয়ামীলীগের সদস্য মোজাহার হোসেন কান্টু, কালিগন্জ উপজেলা আওয়ামীলীগে সভাপতি মাষ্টার নরিম আলী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু),শ্যামনগর সরকারী মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, জেলা পরিষদের সদস্য শিল্পি রানী মৃধা, ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন, কালিগন্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সম আব্দুস সাত্তার । এসময় আরোও উপস্থিত ছিলেন শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের শ্যামনগর কালিগঞ্জ ২০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, শ্যামনগর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সমার্থকবৃন্দ। সমগ্র জনসভাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা (বাংলা)।

শ্যামনগরে নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের শেষ জনসভায় লাখও জনতার ঢল

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এর সর্বশেষ জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের আজাদ স্মৃতিমঞ্চ বিস্তারিত....

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃঃহবার বিকেল ৩টার দিকে আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভা আয়োজন করে।

পৌর মেয়র এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বর্তমান স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.প্রবীর রঞ্জন বিশ্বাস,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সারমিন সুরতানা লিলি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ।

এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো কর্মী সমার্থকেরা উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃঃহবার বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের টেকের খাল নামক স্থান থেকে ১ টি মৃত হরিণ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সুত্রে জানা যায়  ৩ রা জানুয়ারি বুধবার কোবাদক স্টেশন কর্মকর্তা নেতৃত্ব সংঙ্গীয় ফোস নিয়ে নিয়মিত টহলকালে কোবাদক স্টেশন সংলগ্ন টেকের খাল নামক স্থান থেকে ১টি মৃত্য হরিণের মরা দেহ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে।
কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন সত্যতা নিশ্চিত করেছে।

সুন্দরবন হতে ১ টি মৃত হরিণ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের টেকের খাল নামক স্থান থেকে ১ টি মৃত হরিণ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। বন বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে।

আহাতরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের আ. রাশেদের ছেলে বাবু (৩০) ও একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।

সরেজমিনে জানাযায, বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক যার নং (যশর ড ১১- ০৪২০) ও জয় পরিবহন যার নং ( ঢাকা মেট্রো ব ১৫- ৯৯৯২) মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনা স্থলের ছুটে গিয়ে আহত ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশসংখ্য জনক দেখে দ্রুত সাতক্ষীরা সদর হসপিটালে রেফার করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং সংঘর্ষ কবলিত বাস এবং ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেই। ঘটনাস্থল থেকে পরিবহন ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত- ২

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে। আহাতরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের বিস্তারিত....

সুদয় কুমার মণ্ডল

একটা নিস্তব্ধতা সাগর
তলদেশ আকষ্মিক
আলোড়ন সৃষ্টি করতে পারে
ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্নিৎপাত!

বস্তু নিষ্ঠ সাংবাদিকতার নিষ্ঠাবান
অকুতোভয় যোদ্ধা সাহসী সাংবাদিক
অধ্যাপক আনিছুর রহিম ছিলেন
সাংবাদিক জগতের নির্ভরশীল প্রেরণা।

শিশু মনস্তাত্ত্বিক কারিগর, অসত্য অন্যায়ের
জীবন্ত প্রতিবেদক সাতক্ষীরার নাগরিক কমিটির বলিষ্ঠ ভাস্কর সত্য ন্যায়ের সাধক
জনদরদী মানবতাবাদী পরিচ্ছন্ন অন্তর।

তার অদম্য প্রতিভা সাতক্ষীরার সংবাদ
অঙ্গনে জ্বেলেছিল বৈষম্যহীন আলোকবর্তিকা
গুণমুগ্ধ ভক্তরা সত্যের সরনিতে আপাদমস্তক
অবগাহে পদাঙ্ক অনুসরণ করে।

পুষ্প চয়নে ফুলদানি ভরা সযত্নে
ফুলদলে গাঁথা মালা পরাবে গলে
করপুটে কৃতাঞ্জলি দিবে ঐ রাঙা চরণে
মৃতঞ্জয়ী বেশে তুমি চিরজাগ্রত ভক্তহৃদয়ে।

তোমার কুলখানি সপে দিলে নান্দনিক বনে
৩ জানুয়ারি ২০২৩ সুন্দরবন ভ্রমণে সহোদর
সনে বক্ষবেদনায় ভারাক্রান্ত হয়ে চলে গেলে
আরণ্যক পথে না ফেরার দেশে।

৩/১/২৪

প্রয়াত সাংবাদিক আনিছুর রহিম

সুদয় কুমার মণ্ডল একটা নিস্তব্ধতা সাগর তলদেশ আকষ্মিক আলোড়ন সৃষ্টি করতে পারে ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্নিৎপাত! বস্তু নিষ্ঠ সাংবাদিকতার নিষ্ঠাবান অকুতোভয় যোদ্ধা সাহসী সাংবাদিক অধ্যাপক আনিছুর রহিম ছিলেন সাংবাদিক জগতের নির্ভরশীল বিস্তারিত....