সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।১০জানুয়ারি(বুধবার)বিকালে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।কমিটিতে শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান ডলারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি স.ম বাহালুল মজনুন (রাজ), সহ-সভাপতি এস.এম জিয়াউল হক পলাশ, মোঃ আব্দুস সালাম মন্টু, এস.এম শফিউল আলম, ইঞ্জিনিয়ার এ কে এম আমিনুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, জি.এম মাহমুদ আল-ফরিদ প্রিন্স, মোঃ আনিছুর রহমান, মোঃ মামুনুর রশিদ, মোঃ আবু মোতালেব, শেখ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির, মোঃ কামরুল ইসলাম, মোঃ মাহাবুবুর রহমান, শেখ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া), মোঃ হাফিজুর রহমান, মেহবুব আলম সবুজ, মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক আহসানুল হাকিম (নয়ন), দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আরশাদ আলী, প্রকল্প সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল কাদের গাজী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ নুরুল ইসলাম (মন্টু), আইন, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক গাজী, শিক্ষা, পাঠাগার ও মিলায়তন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রাণী ও জনশক্তি বিষয়ক সম্পাদক শুভংকর বাইন, মিডিয়া প্রচার সম্পাদক ভোলানাথ মিস্ত্রী, ক্রীড়া সম্পাদক মোঃ জাকারিয়া, যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কার্যকরী সদস্য মোঃ নজরুল ইসলাম, গাজী আব্দুর রব (খোকাবাবু), মোঃ জাকির হোসেন, শেখ আল মামুন, শেখ আমিনুর রহমান, ইসমাইল হোসেন, গোলাম রসুল বাবু, মোঃ জামিল উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, শিবপদ মন্ডল, শেখ মনিরুজ্জামান, শ্রী শুশান্ত গায়েন, মোঃ আসাদুজ্জামান (কন্টু), মোঃ আনিছুর রহমান, মোঃ আসাদুজ্জামান (ডাবলু) ও আসাদুজ্জামান।

শ্যামনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন সাঈদ সভাপতি,ডলার সম্পাদক

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।১০জানুয়ারি(বুধবার)বিকালে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই বিস্তারিত....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কুয়াকাটায় কর্মরত মানবজমিন ও বিজয় টিভির প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমিরকে মহিপুর থানা পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ পাঠাবেন। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এমনটি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুবায়ের আহমেদের নেতৃত্বে এতদন্ত কমিটি ইতিমধ্যে মাঠে নেমেছে।
পুলিশ সুপারের সাথে কুয়াকাটা, মহিপুর ও পটুয়াখালী জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গেলে ছবি এবং ভিডিও চিত্র ধারণ করার সময় মহিপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুর রব, কনস্টেবল আজিজ ও আল আমিন কর্তব্যরত সাংবাদিক হোসাইন আমিরকে মারধর ও টানাহেঁচড়া করে পুলিশ ভ্যানে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় ওসি আনোয়ার হোসেন তালুকদার কর্তৃক হেনস্তার শিকার হয়। এ সময় সাংবাদিক হোসাইন আমিরকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনা জানাজানি হলে কুয়াকাটা মহিপুর এলাকায় কর্মরত সংবাদ কর্মীরা থানায় ছুটে যায়। সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনায় হোসাইন আমিরকে অহেতুক মারধর ও হেনস্তার বিষয়টি প্রাথমিকভাবে উঠে আসে। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার নানা কৌশলে বিষয়টি ধামাচাপা দিতে দুঃখ প্রকাশ করেছেন বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহিপুর থানার ওসির অপসারণ এবং দোষীদের বিচার দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কুয়াকাটা প্রেসক্লাব। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
পরে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপার জেলার সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক বৈঠকে বসেন।
বৈঠকে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, পটুয়াখালী টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজল বরণ দাস ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ নেতৃবৃন্দ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ কুয়াকাটা, মহিপুর ও পটুয়াখালীর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম বার, সাংবাদিকদের অভিযোগ শুনেন এবং গঠিত তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাপক গ্রহণের আশ্বাস দিয়েছে।

কুয়াকাটায় পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটায় কর্মরত মানবজমিন ও বিজয় টিভির প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমিরকে মহিপুর থানা পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী বিস্তারিত....

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও একটি মাদ্রাসা আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১জানুয়ারী)ভোর ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন। কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদারের কাপড়ের দোকান, মোতালেব সেখের কসমেটিক্সের দোকান, আয়নালের মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জির কাপড়ের দোকান,কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার দোকান, ফরহাদের কসমেটিক্সের দোকান ও এসকল দোকান সংলগ্ন হাসানিয়া মাদ্রাসা।

মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩টি দোকান ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও একটি মাদ্রাসা আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১জানুয়ারী)ভোর ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা বিস্তারিত....

কয়রা থেকেঃ

বাঘের আনাগোনা দেখা গিয়েছে খুলনা জেলা কয়রা থানার আওতাভুক্ত শাকবাড়িয়া ফরেস্ট টহল ফাড়ী অফিসের আঙিনায় ।( ১০সে জানুয়ারি ২০২৪ )বুধবার বেলা ১২.৩০ মিনিটে । প্রতিবছরের মতোই এ বছরও বাংলাদেশের বৃহৎ সুন্দরবনে একেবারে কল ঘেঁষে চলাফেরা করছে বাঘিনী ও তার ছানা আতঙ্কে আছে এলাকাবাসী ও বন বিভাগের সদস্যরা।

বন বিভাগের কর্মকর্তারা বলেন তাদের অফিসের পাশ দিয়ে বাঘিনী ও তার ছানাকে নিয়ে নদীর পাড় দিয়ে ঘোরাফেরা করছে,এবং তাদের অফিসের একেবারে পাশে পুকুরপাড়ের ডান পাশে সুন্দরবনের ভিতরে দেখা গিয়েছে । তার পাশাপাশি এলাকার জেলে বাওয়ালী বলে ছোট মোল্লা খালি, বড় মোল্লাখালি ও ছেড়া খালি নামক কয়েকটি খালের পার দিয়ে চলাফেরা করতে দেখে এবং তার আশপাশে তাদের অনেক পয়ের ছাপ দেখা য়ায়, সে কথা শুনে সাংবাদিক আল-আমিন রানা নিজে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে । সেই আতঙ্কেই সকলেই উদ্বিগ্ন হয়ে আছে সুন্দরবনের প্রবেশ করতেও পারতেছে না ঠিকমতো । এজন্য শাকবাড়িয়া টহল ফাড়ীর উদ্যোগে এলাকার মানুষদের শর্তক করা হচ্ছে ।

বাঘের আনাগোনায় আতঙ্ক এলাকাবাসী 

কয়রা থেকেঃ বাঘের আনাগোনা দেখা গিয়েছে খুলনা জেলা কয়রা থানার আওতাভুক্ত শাকবাড়িয়া ফরেস্ট টহল ফাড়ী অফিসের আঙিনায় ।( ১০সে জানুয়ারি ২০২৪ )বুধবার বেলা ১২.৩০ মিনিটে । প্রতিবছরের মতোই এ বছরও বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড বিজয়ী জাতীয় পর্যায়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন জলবায়ু কর্মী সাতক্ষীরা উপকূলের মোঃ ইমাম হোসেন।
সে শ‍্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের আব্দুর রাজ্জাক মোল‍্যার ছেলে।
গত (৫ জানুয়ারি) ৪২ জেলায় সমন্বয়কারী নিয়োগ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
ইমাম হোসেন দীর্ঘদিন ধরে উপকূলে স্বেচ্ছাসেবামূলক কাজে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
 তিনি ২০২৩ সালে ইয়ুথনেট সাতক্ষীরা জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট।এই সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায় থেকে যেমন কাজ করতে হবে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কাজ করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে সমন্বয়কের দায়িত্ব পেয়েছি। পৃথিবী বাঁচানোর এই লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি আনন্দিত।
নতুন দায়িত্ব পেয়ে তিনি ইয়ুথনেট কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইয়ুথনেট সাতক্ষীরাকে এগিয়ে নিতে সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

ইয়ুথনেট সাতক্ষীরার সমন্বয়কারী হলেন উপকূলের ইমাম হোসেন

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড বিজয়ী জাতীয় পর্যায়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন জলবায়ু কর্মী সাতক্ষীরা উপকূলের মোঃ ইমাম হোসেন। সে বিস্তারিত....

মোঃ আল আমিন (রানা)কয়রা থেকেঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন । নির্দিষ্ট পরিমান ভোট না পাওয়ায় তারা জামানাত হারান। উল্লেখ্য, ৭ জানুয়ারী কয়রা — পাইকগাছা উপজেলার ১৪২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন ১ লাখ ৬৩ হাজার ৮২৬ জন। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ৭ জন প্রার্থী। যার মধ্যে ৫জন প্রার্থী নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় তারা তাদের জামানাত হারান। জামানাত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এসএম নেওয়াজ মোর্শেদ- প্রাপ্ত ভোট- ২ হাজার ১২০। বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী মির্জা গোলাম আজম- প্রাপ্ত ভোট ৫৫৬। ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান- প্রাপ্ত ভোট ৮৭৬। তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীকের নাদির উদ্দীন খান- প্রাপ্ত ভোট-২৬৩ ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু- প্রাপ্ত ভোট ৭৭৯।
এ প্রসঙ্গে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, আমার জানামতে জামানাত টিকিয়ে রাখার জন্য মোট প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট পাওয়ার প্রয়োজন হয়। যারা নির্দিষ্ট পরিমাণ ভোট পাবে না তারা স্বাভাবিক ভাবেই জামানাত হারাবেন।

খুলনা-৬ আসনে জামানাত হারাচ্ছে: ৫ প্রার্থী

মোঃ আল আমিন (রানা)কয়রা থেকেঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন । নির্দিষ্ট পরিমান ভোট না পাওয়ায় তারা জামানাত হারান। উল্লেখ্য, ৭ জানুয়ারী কয়রা বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে ছোট বড় শতশত গাছ কর্তনের অভিযোগ করে ইউপি সদস্য মনজুরুল।
মঙ্গলবার (৯ই জানুয়ারি) সকাল থেকে ৯নং সোরা ও চাঁদনীমুখা গ্রামের স্থানীয়রা এ মিনি সুন্দরবনের গাছ কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীর পাড়ে আনুমানিক ২থেকে ৩শত ছোট বড় গাছ কেটে ফেলে রেখেছে। কিছু গাছ ইতিপূর্বে বাড়িতে নিয়ে গেছে। এবিষয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেনের কাছে জানতে চাইলে ইউপি সদস্য বলেন,
খবর পেয়ে নদীর চরে যেয়ে দেখি, চাঁদনিমূখা এলাকার আমিনুর সানা, হাবিবুল‍্যাহ গাজী, শামীম গাজী সহ বহু মানুষ গাছ কাটতেছে।
আমি তাদের কে গাছ কাটতে নিষেধ করলে ও তারা গাছ কাটা বন্ধ না করে আমাকে হুমকি ধামকি দিতে থাকে। তিনি আরো বলেন শ‍্যামনগর থানা পুলিশকে খবর দিলে তাথক্ষনিক গাবুরার বিট অফিসার এস আই আরিফ হোসেন ঘটনা স্থানে এসে গাছ কাটা বন্ধ করেন।
এবিষয়ে শ‍্যামনগর থানার এস আই আরিফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,শ্যামনগর থানার ওসি স‍্যারের নির্দেশে মঙ্গলবার সকাল ১০ টায় ঘটনাস্থলে গিয়ে দেখাযায় স্থানীয়রা বহু পরিমাণ গাছ কেটেছে, তবে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সবাই গাছকাটা বন্ধ করে দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
এবিষয়ে তিনি বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি গাবুরায় যেয়ে কর্তনকৃত গাছ জব্দ  করে স্থানীয় ইউপি সদস্যর নিকট জ্বিম্মায় রেখেছি।
তিনি আরো বলেন এই গাছ গুলো বনবিভাগের আওতার মধ্যে, তবে তাদের সাথে কথা বলে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে গাছ কাটা ব‍্যক্তিরা বলেন গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের কাজে বেড়িবাঁধ হচ্ছে,সে জন‍্য নদীর চরের মাটি কাটলে এই গাছ কাটা পড়বে এই ভেবে আমারা গাছ কেটে নিয়ে যাচ্ছি।

শ‍্যামনগরে নদীর চরের গাছ কেটে সাবাড় করছে স্থানীয়রা,খবর পেয়ে বন্ধ করলেন প্রশাসন

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে ছোট বড় শতশত গাছ কর্তনের অভিযোগ করে ইউপি সদস্য মনজুরুল। মঙ্গলবার (৯ই জানুয়ারি) সকাল থেকে ৯নং বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধঃ
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার কৈখালীতে জমির মালিক নোনাপানি তুলতে দেবেন না আর অর্থশালী ইজারাদারদের চাপের মুখে তারা।ডিসেম্বর শেষে নতুন করে মৎস্যঘেরীর প্রস্তুতের লক্ষ্যে লোনাপানি উত্তোলন করা শুরু হবে।কিন্তু অনেক জায়গায় মালিকরা লোনাপানি তুলতে নারাজ।তবুও বাঁধ্যতামূলক প্রভাবশালীরা লোনাপানি তুলতে বাঁধা মানছেন না।এমন একটি ঘটনা ঘটেছে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে।
৯ জানুয়ারী(মঙ্গলবার)সকাল ১০ টায় প্রায় ৫০ জন জমির মালিক একত্রিত হয়ে প্রতিবাদ করেন,তারা
শমসের গাজীর ছেলে আব্দুল ক‌রিম,মৃত গহর গাজীর ছেলে মোঃ মুনছুর গাজী, মৃত গহর গাজীর ছেলে আব্দুল ম‌জিদ, মৃত আব্দুল হা‌মিদ গাজীর ছেলে মোঃ তাহা‌জ্জেদ মোল‌্যা, সম‌শের গাজীর ছেলে
আব্দুর র‌হিম, মীর রহমত আলীর ছেলে মীর আব্দুল কাউয়‌ুম বলেন,২০ বছর আগে ৫ বছরের জন্য জমি ইজারা গ্রহণ করেন কাশিমাড়ী ইউনিয়নে সমশের ঢালী নামের এক প্রভাবশালী ঐ ব্যক্তি।ইজারা শেষ হলে শ্যামনগর প্রভাবশালী এক নেতার সহযোগিতায় ভয়ভীতি দেখিয়ে আজও পর্যন্ত জমি ছাড়ছেন না ৷ আমরা লোনাপানিতে চুব খাচ্ছি,আমরা অন্য এলাকার মত ধান চাষ করতে চাই।
 এবিষয়ে সমশের ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আপনারা সাংবাদিকরা আলাদা দেখা করার  কথা তিনি মুঠো ফোনে বলেন৷
প্রকাশ থাকে যে,কিছু এলাকায় সিএমবির রাস্তা তৈরি হয়েছে কিন্তু তার নিচু দিয়ে বাক্স কল রয়েগেছে।  সেই স্থানগুলো রাস্তার চরম ক্ষতি হয়েছে।নবনির্মিত রাস্তা বসে গেছে ।অন্যদিকে কিছু স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ দুপাশ ভাঙ্গনের কবলে পড়েছে। সরকার প্রতিনিয়ন এই বেড়িবাঁধ রক্ষার্থে কোটি কোটি টাকা বাজেট দিয়েও রক্ষা করতে পারছে না কিছু অসাধু কর্মকর্তাদের জন্য।
অনুসন্ধান মূলক জানাগেছে যে,বাক্সকলগুলোর বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা।এই টাকা নিচু তলা থেকে উপর তলার সকল রুই কাতলরা পেয়ে থাকে৷ বাক্স কল অপসারণে বিজ্ঞ আদালতের আদেশ থাকলেও স্থানীয়রা সমন্বয় করে তা সিথিল করে ফেলেছে ৷
অন্যদিকে উপকূলের ৯০% মানুষ ধান চাষে আগ্রহী হলেও বাকি ১০% অর্থশালীরা নারাজ লোনাপানি বন্ধ করতে বর্তমান কিছু কৃষক মৎস্যঘেরীতে ইরি চাষ করতে সক্ষম হয়েছে কিন্তু পাশের লোনাপানির চাপে নষ্ট হচ্ছে ইরি ধান।
স্থানীয়দের ভাষ্যমতে,মৎস্যঘেরীতে বছরের পর বছর লোকশান হচ্ছে কিন্তু লোনাপানি উত্তোলন বন্ধের অভাবে তারা ধান চাষ করতে পারছে না।আর বাক্সকলের মালিকরা লাভের আশায় বন্ধও করছে না।কিছু সচেতন মহল জানিয়েছেন যে,বাক্স কল অপসারণ করলে লোনাপানি উঠা বন্ধ হবে।আর লোনাপানি বন্ধ হলে মৎস্যঘেরী করা বন্ধ হবে ৷ উপকূলের মানুষ ফিরে পাবে মিষ্টি পানির আধার আর সেই সাথে খালগুলো উন্মুক্ত হয়ে যাবে।সেই সাথে খাল দিয়ে পানি নিষ্কাশনও হবে।ধান চাষে মানুষ লাভবান হবে এবং উপকূলের মানুষ সুন্দরবনের উপর নির্ভর কমিয়ে দিবে।তাতে করে এলাকার মানুষ কর্মশীল হয় পড়বে৷

শ্যামনগরে কৈখালীত নোনা পানি উঠতে দিতে   চায় না আর জমির মালিকেরা

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার কৈখালীতে জমির মালিক নোনাপানি তুলতে দেবেন না আর অর্থশালী ইজারাদারদের চাপের মুখে তারা।ডিসেম্বর শেষে নতুন করে মৎস্যঘেরীর প্রস্তুতের লক্ষ্যে লোনাপানি উত্তোলন করা শুরু হবে।কিন্তু বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে শপথগ্রহণ করবেন।

 

মঙ্গলবার (০৯ জানুয়ারি ) সকালে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে,শপথ গ্রহণের উদ্দেশ্যে রওনা হলেন সাতক্ষীরা১০৮ শ্যামনাগর কালীগঞ্জ আংশিক -৪ আসনের সদ‍্য বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

আগামীকাল বুধবার সকাল দশটায় নতুন সংসদ সদস্যদের সপথ গ্রহন অনুষ্ঠানে যোগা দিতে রওনা দিলেন নবাগত এম পি দোলন

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে শপথগ্রহণ করবেন।   মঙ্গলবার (০৯ জানুয়ারি ) সকালে গণভবনে এক অনুষ্ঠানে এ বিস্তারিত....

গাবুরা প্রতিনিধিঃ
 শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা গ্রামে সাবেক ইউপি সদস্য মাষ্টার আঃ রহিম ও গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

(৮ জানুয়ারি) বিকাল চারটায়

 সংঘর্ষে অন্তত ১১ জন আহত ও ৩/৪টি বসতঘর ভাংচুর হয়েছে। উল্লেখ্য গত ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস, এম আতাউল হক দোলন বেসরকারি ভাবে নির্বাচিত হলে ৮ জানুয়ারি সকালে তাঁকে শুভেচ্ছা জানাতে ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি এস, এম মিজানুর রহমান শ্যামনগরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে উপস্থিত হলে রহিম মাষ্টারের সমর্থকেরা মিজান কে উদ্দেশ্য করে ভোট দিস নাই এখন আসছি কেন এসব বলে গালিগালাজ করতে থাকে।
 মিজান প্রতিবাদ করতে গেলে রহিম মাষ্টারের সমর্থকেরা তার উপর হামলা করে বলে জানান মিজান। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি মিজান কে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় মিজানের সাথে থাকা মটর সাইকেল ড্রাইভার আমিনুর রহমান কে বেধড়ক মারপিট করে বলে জানা যায়।
 এদিকে মিজানকে মারপিটের ঘটনায় তার গ্রামে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা রহিম মাষ্টারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কয়েকজন কে আহত করে। আহতরা হলেনঃ চাঁদনীমুখা গ্রামের মৃত্যু জফর গাজীর ছেলে আঃ নুর (৪৫) ও আলমগীর (৩৮) আঃ নুরের স্ত্রী পারভিন (৪০) শামসুদ্দিন গাজী (৭০) আলতাফ হোসেন (৩৫) ফজিলা (৪০) শরিফা (৩০) ওয়াজেদ (৫৫) আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
 অপরদিকে মিজানের পক্ষে আহতরা হলেনঃ মহিদুল সরদার (৪৮) আবদুল্লাহ (৩০) মোস্তফা (৪৫) তাদের ও চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের নির্দেশে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত আছে, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন পরবর্তী সহিংসতায় গাবুরায় বসতঘর ভাংচুর ও আহত ১১

গাবুরা প্রতিনিধিঃ  শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা গ্রামে সাবেক ইউপি সদস্য মাষ্টার আঃ রহিম ও গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। (৮ বিস্তারিত....