সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় চাকরির পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাননি বলে অভিযোগ করেছেন এক প্রার্থী।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় নিরাপত্তা প্রহরী পদে প্রথম স্থান অধিকার করেন মোক্তার হোসেন। এতেই বাঁধে বিপত্তি সভাপতির মনোনীত ২য় স্থান অধিকারী তৈয়বুর রহমান প্রথম স্থান অধিকার না করায় নিয়োগ বোর্ড ভেঙে দেন মাদ্রাসার সভাপতি শেখ শাহাবাজ আলী।
মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছি । কিন্তু ১৬ দিন পেরিয়ে গেলেও সভাপতির অনিচ্ছার কারণে মাদ্রাসায় যোগদান করতে পারছিনা।

কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও নিয়োগ বোর্ডের সদস্য আইয়ুব আনসারী বলেন, মোক্তার হোসেন পরিক্ষায় প্রথম স্থান অধিকার করলেও সভাপতির বিরোধীতার কারণে তাকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলেও সভাপতি চাইছেন তার মনোনীত ব্যক্তিকে নিয়োগ দিতে। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পরে ২য় স্থান অধিকারী তৈয়বুর রহমানকে নিয়োগের জন্য ডিজির প্রতিনিধিকে চাপ প্রয়োগ করেন। ডিজির প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা তার অনৈতিক চাওয়া পূরণ করতে অস্বীকার করলে নিয়োগ বোর্ড ভেস্তে দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার সভাপতি। পরবর্তীতে অমিমাংসিত অবস্থায় ডিজির প্রতিনিধি চলে যান।

কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করলেও নিয়োগ বোর্ড কাউকে নিয়োগের জন্য সুপারিশ করেননি। সভাপতি বিরোধীতা করার কারণে ডিজির প্রতিনিধি নিজেদের মধ্যে আপোষ করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলেছেন।
কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শাহবাজ আলী বলেন, নিয়োগ পরীক্ষায় মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করেছে এটা সত্য। তবে ডিজির প্রতিনিধি’র যোগসাজশে সে প্রথম স্থান অধিকার করেছে। নিয়োগ পরীক্ষায় অনেক অনিয়ম করেছেন ডিজির প্রতিনিধি।এজন্য নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করতে তিনি বাধ্য হয়েছেন। তবে তার মনোনীত প্রার্থী তৈয়বুর রহমানকে নিয়োগে সুপারিশের বিষয় তিনি অস্বীকার করেন‌।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ জানান, নিয়োগ পরীক্ষায় মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করেছেন। তবে ম্যানেজিং কমিটির সভাপতির অনিহার কারণে নিয়োগ স্থগিত রয়েছে বলে জানান তিনি।
ডিজির প্রতিনিধি ও মাদ্রাসা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিদর্শক ফেরদৌসী আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার কমিটির মধ্যে নিয়োগ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় কাউকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। অপর এক প্রশ্নের জবাব না দিয়ে ব্যস্ততা দেখিয়ে তিনি ফোন কেটে দেন।

কালিগঞ্জে পরিক্ষায় প্রথম হয়েও চাকরি পেলেন না মোক্তার

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় চাকরির পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাননি বলে অভিযোগ করেছেন এক প্রার্থী। জানা গেছে, গত ১৫ ডিসেম্বর কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা বিস্তারিত....

শ‍্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগর সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ৷
১ জানুয়ারি ২০২৩ তারিখ সোমবার বিকাল ৪ টায় মাইক্রো বাস স্ট্যান্ড চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন ৷
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷ বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, অধ্যাক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু, ছাত্রলীগ, যুবলীগ কৃষক লীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ এবং ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা ৷ জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন ৷ দেশে উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার ৷ আপনারা এর আগে অনেকের প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ফলে মাত্র কিছুই পাননি ৷ কথা দিয়ে দিচ্ছি আমি নির্বাচিত হলে শ্যামনগর আংশিক কালীগঞ্জকে একটি মড়েল আসনে রুপান্তরিত করবো ৷ যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে শ্যামনগরের মানুষের পাশে থেকেছি ঠিক জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো ৷ এটা আমার প্রতিশ্রুতি নই, এটা আমার রুপান্তরিত করার কথা ৷ বিশাল জনসভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আগামী ৭ জানুয়ারী ২০২৩ তারিখে বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে চরেছেন। দেশী এবং বিদেশি চক্রান্তকে রুখেদিয়ে তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্প হাতে নিয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করছে। এ সময়ে তিনি আরও বলেন সাতক্ষীরা-৪ আসনে ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। বিগত সংসদ সদস্যরা যে ভূলটা করেছেন, যে সব ইউনিয়নকে বঞ্চিত করেছে, আমি সেইটা মাথায় রেখেই কাজ করবো। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করেই চলেছে। আপনারা কলমের মাধ্যমে অপপ্রচার ও আচারণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরবেন আশাকরি।পরিশেষে বলি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক দিয়েছেন এই জনপদে উন্নয়নের লক্ষে। সকলকে আমার প্রাণের প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোটটি দিবেন ৷ প্রতিপক্ষ আমার ও আমার পরিবারের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি এবং নেতাকর্মী সমর্থকদের নানান হুমকী ধমকী দিয়ে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেই চলেছে। আমি তাদের হীনমন্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার

শ্যামনগর সদর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা জনসমুদ্রে পরিনত

শ‍্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ৷ ১ জানুয়ারি ২০২৩ তারিখ সোমবার বিকাল ৪ টায় বিস্তারিত....

নুরনগর শ্যামনগর প্রতিনিধিঃ

নতুন বছরের শুরুতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে একটি দড়ি, সুতা, নেট-জালের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকানি।

সোমবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে আগুন লাগার খবর পায় শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের এক দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট বৈদ্যুতিক থেকে হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্থ দোকানি হলেন, নূরনগর গ্রামের মৃত তফেজউদ্দীন কারিকরের ছেলে মোঃ শহিদুল ইসলাম কারিকর।

ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম কারিকরের ছেলে আবু হাসান কান্না জড়িত কণ্ঠে জানান, আমরা শেষ। দোকানে আগুন লেগে আমাদের প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই রোজগার দিয়েই আমাদের সংসার খরচ চলতো। এই ব্যবসার জন্য আমরা অনেক টাকা ঋণ এখন কি হবে আল্লাহ ভাল জানে।

এদিকে এ ঘটনার পর থেকে দোকানের মালিক মোঃ শহিদুল ইসলাম কারিকর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার ছেলে মোঃ আবু হাসান।

নতুন বছরের শুরুতেই শ্যামনগরের নূরনগর বাজারে সুতার দোকানে আগুন

নুরনগর শ্যামনগর প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে একটি দড়ি, সুতা, নেট-জালের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ
 জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে ভামিয়া সিসিআরসি সংগঠনটি দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ভামিয়া সিসিআরসি এবং সিসিআরসির ইয়ুথ টিমের উদ্যোগে বিভিন্ন  নেটওয়ার্ক এবং কলাবেরশন এর মাধ্যমে  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ৩০ জন নারীকে পারিবারিক হাঁস মুরগী পালনের উপর ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়।
অদ্য ৭ দিনের প্রশিক্ষণ শেষে( ১ জানুয়ারি ২৪) সোমবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে  ৩০ জনকে  সম্মানি ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
 যাহা সিসিআরসি সংগঠনের জন্য একটি বড় সফলতা। এছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা  মো:আহসান হাবীব  বলেন কেউ যদি হাঁস মুরগীর খামার করার জন্য লোন নিতে চাই তাহলে সিসিআরসি সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিনা সুদে তাকে লোন দেওয়া হবে।
 উক্ত মহতী প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, সিসিআরসির সভাপতি মোঃ রেজাউল করিম ঢালী, ইয়ুথ টিম লিডার ইমাম হোসেন, শহর আলি সহ
সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের  উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস।

পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ  জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে ভামিয়া সিসিআরসি সংগঠনটি দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্তারিত....

কয়রা থেকে : আল আমিন রানা
নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।
 কয়রা উপজেলা পাথর খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার (১ জানুয়ারি ২৪)   বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল কারিম (কারিম)
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  চারু চন্দ্র গাইন ও সহকারী শিক্ষক ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক গণ।
এ সময় হাসিমুখে বই গ্রহণ করছিলেন সকল ছাত্র-ছাত্রী।
 প্রধান শিক্ষক চারু চন্দ্র গাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সকলে যত্ন করে রাখবে বইগুলোকে এবং বইয়ের নতুন কভার লাগাবে আর আমি তোমাদের কভার লাগানোর সহযোগিতা করব।
 আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল করিমতিনি বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় সারা বাংলাদেশে এক সাথে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের প্রতি, উপস্থিত  শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্য করে ইউপি সদস্য  আরো বলেন বইয়ের মর্যাদা দিতে হবে, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুল হবে।
নতুন বই পেয়ে ছাত্রছাত্রী খুবই খুশি উৎফুল্ল হয়ে উঠেছে।
 বিনামূল্যে বই পেয়ে উপস্থিত অভিভাবক গণ প্রতিশ্রুতি দেয় তাদের ছেলে মেয়েদের তারা সঠিকভাবে শিক্ষা বিষয় খেয়াল রাখবে।

নতুন বছরের শুরুতেই বিতরণ করা হলো নতুন বই আনন্দ উল্লাসে শিক্ষার্থীরা

কয়রা থেকে : আল আমিন রানা নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।  কয়রা উপজেলা পাথর খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার (১ জানুয়ারি ২৪)   বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ বিস্তারিত....

কালীগঞ্জের মানুষ আর অবহেলিত থাকবে না বিষ্ণুপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ৷ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার বিকাল বিস্তারিত....

বুড়িগোয়ালিনীতে নৌকা প্রতীকের জনসভায় উপকূলীয় বাঁধ সুরক্ষা ও জেলে বাওয়ালিদের দাবি পূরণে অঙ্গীকার

পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় উপকূলীয় বাঁধ সুরক্ষা ও জেলে বাওয়ালিদের দাবি পূরণে অঙ্গীকার পূরনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনে বিস্তারিত....

গাবুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এস,এম আতাউল হক দোলনের নির্বাচনের উপলক্ষে ১২নং গাবুরা ইউনিয়নের ওয়ার্ড অফিসের শুভ বিস্তারিত....

উপকূলীয় প্রেসক্লাবে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার প্রথিতযশা সিনিয়ার সাংবাদিক,স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের প্রথম সারির সৈনিক, সমাজকর্মী ও প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (৩০ বিস্তারিত....

খুলনা-৬ নোঙ্গর প্রচারণা তুঙ্গে নির্বাচনের মাঠে ৩ প্রার্থী

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন উপকূলের সংসদীয় আসন খুলনা -৬ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে তিন প্রার্থীর প্রচার প্রচারণা জমজমাট।আ.লীগের প্রার্থী রশীদজ্জামান,বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ও স্বত্রন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল বিস্তারিত....