সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩টি দোকান ভস্মীভূত

মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩টি দোকান ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও একটি মাদ্রাসা আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১জানুয়ারী)ভোর ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন। কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদারের কাপড়ের দোকান, মোতালেব সেখের কসমেটিক্সের দোকান, আয়নালের মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জির কাপড়ের দোকান,কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার দোকান, ফরহাদের কসমেটিক্সের দোকান ও এসকল দোকান সংলগ্ন হাসানিয়া মাদ্রাসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *