সংবাদ শিরোনামঃ
দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত
শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব

শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর বিশেষ টিমের সদস্যরা শুক্রবার রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

রবিউল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বের্মারী গ্রামের অয়েন জোয়ারদারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র সহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, হত্যা মামলার সাক্ষীদের হুমকি দেয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়। হত্যাকাণ্ডসহ পূর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *