সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এক কর্মীকে দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৯শে এপ্রিল) শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি (দপ্তরের দায়িত্বে) মহসিন আলম চিঠিতে স্বাক্ষর করে কর্মীদের উদ্দেশ্যে জানান।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গাবুরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের (চকবারা) শাখার কর্মী মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে সংগঠনের নীতিমালা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে তাকে ইউনিয়ন শাখার ঘোষিত কর্মী পদসহ সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

দলীয় সূত্রে জানানো হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে চিঠিতে স্বাক্ষর করেন,শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি (দপ্তরের দায়িত্বে) মহসিন আলম জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও নীতিমালা বাস্তবায়নের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকল সদস্য সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবেন। তিনি আরো বলেন, প্রকাশিত চিঠিতে উল্লেখ করে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংগঠনের কোনো কার্যক্রমে তার অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *