সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু বাবুর জিম্মিদশা থেকে ১০ দিন পর ফিরলেন বুড়িগোয়ালিনীর জেলে, মুক্তিপণ ৮০ হাজার টাকা স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বুড়িগোয়ালিনীতে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী যমুনার চরে বিনাচাষে গাইঞ্জা ধান, কম খরচে সোনালি স্বপ্ন কৃষকের সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে পরিবেশ ও সুন্দরবন, অভিযোগ স্থানীয়দের  ৪০০ পুনর্বাসন পরিবারে নাবিকের মা‌সিক নগদ টাকা বিতরণ দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরায় সংস্কারবিহীন সরকারি দৃষ্টিনন্দন স্থাপনা, খাবার পানির সংকটে কয়েক হাজার পরিবার রবিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
সুন্দরবনে বনদস্যু বাবুর জিম্মিদশা থেকে ১০ দিন পর ফিরলেন বুড়িগোয়ালিনীর জেলে, মুক্তিপণ ৮০ হাজার টাকা

সুন্দরবনে বনদস্যু বাবুর জিম্মিদশা থেকে ১০ দিন পর ফিরলেন বুড়িগোয়ালিনীর জেলে, মুক্তিপণ ৮০ হাজার টাকা

উপকূলীয় (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু বাবুর জিম্মিদশা থেকে ১০ দিন পর বাড়ি ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার এক জেলে। পরিবারের দাবি, বনদস্যুদের হাত থেকে মুক্তি পেতে তাকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ওই জেলে বনদস্যু বাবুর দলের হাতে জিম্মি হন। এরপর দীর্ঘ ১০ দিন তিনি জিম্মিদশায় ছিলেন। এ সময় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটায়। পরে ৮০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর তিনি বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে।
সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনীসহ উপকূলীয় এলাকার বহু জেলে জীবিকার তাগিদে নদী ও বনে মাছ ও কাঁকড়া আহরণ করেন। জীবিকার ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করলেও বনদস্যুদের ভয়ে অনেক সময় তাদের নিরাপত্তাহীনতায় থাকতে হয়। জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো ঘটনা জেলে পরিবারগুলোর আর্থিক ও মানসিক সংকট আরও বাড়িয়ে দেয়।
স্থানীয়দের দাবি, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বনজীবীদের নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন জেলারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *