আব্দুল্লাহ আল মামুনঃ
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর কারিগরি সহযোগিতায় ও বেডস্ এর বাস্তবায়নে স্ববল প্রকল্পের আওতায় ও দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে রবিবার ২৫শে অক্টোবর সকাল ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জলবায়ু পরিবর্তনে সাথে খাপ খাওয়ানোর সচেতনতামূলক প্রচারণা এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের জন্য প্রচার কর্মসূচির জন্য র্যালি আলোচনা সভা ও দেবহাটায় ১০টি প্রতিষ্ঠানে ২৫টি করে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়৷এই সময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপত্বিতে ও (বেডস্) এর মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলামে সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাজেদুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনূস আলী, সখিপুর ফাজিল ডিগ্রী মাদ্রারাসার অধ্যক জনাব ইয়াকুব আলী, পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাদিপুর আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জব্বার আলী, পারুলিয়া আহসানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইউনূস আলী, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি সমিতির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক মাহমুদুল হাসান শুভ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply