সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
কালিগঞ্জে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে মালামাল

কালিগঞ্জে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে মালামাল

মাসুদ পারভেজ কালিগঞ্জেঃ

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়েছে।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পৃথক দুটি সংসদীয় আসনে বিভক্ত। চাম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা এই ৪টি ইউনিয়ন সাতক্ষীরা ৩ আসনে পড়েছে। এ আসনে ২৮ টি ভোট কেন্দ্রে মোট ১৮৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। এখানে ৮৬ হাজার ১৩৪ ভোটার, এরমধ্যে ৪৩ হাজার ৪৫১ জন পুরুষ ও ৪২ হাজার ৬৮২ জন মহিলা। অপরদিকে ১০৮ সাতক্ষীরা ৪ কৃষ্ণনগর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, কুশুলিয়া ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন, ধলবাড়িয়া ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন ও মৌতলা ইউনিয়ন এই ৮টি ইউনিয়ন সাতক্ষীরা ৪ আসনে পড়েছে।

এ আসনে ৫১ টি ভোট কেন্দে ৩৩৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। ৮ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৮৩৫ জন পুরুষ ও ৭৮ হাজার ৬৮ জন মহিলা ভোটার। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপংকর দাশ এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সংসদীয় আসনে মোট ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনে ১৬’শ ৫২ জন কর্মকর্তার ট্রেনিং সমাপ্ত হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব প্রদানের চিঠিও পৌছে দেওয়া হয়েছে, তারাও দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোথায়ও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, আশাকরি ঘটবেওনা। ভোটার সাধারণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ভালো ভাবে নিজগৃহে পৌছাতে পারে সে ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্বচেষ্ট আছে।

নির্বাচনের দিন মাঠে দায়িত্ব পালন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৬ জানুয়ারি কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রতিটি ভোট কেন্দ্রের বুথের জন্য নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। শুধুমাত্র নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *