সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত- ২

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত- ২

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়েছে।

আহাতরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের আ. রাশেদের ছেলে বাবু (৩০) ও একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।

সরেজমিনে জানাযায, বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে ট্রাক যার নং (যশর ড ১১- ০৪২০) ও জয় পরিবহন যার নং ( ঢাকা মেট্রো ব ১৫- ৯৯৯২) মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনা স্থলের ছুটে গিয়ে আহত ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশসংখ্য জনক দেখে দ্রুত সাতক্ষীরা সদর হসপিটালে রেফার করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং সংঘর্ষ কবলিত বাস এবং ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেই। ঘটনাস্থল থেকে পরিবহন ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *