সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যর অভিযোগ

জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যর অভিযোগ

উপকূলীয় প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠনের লক্ষ্যে দাতা সদস্য তৈরিতে অনিয়ম, প্রধান শিক্ষক পকেট কমিটি করার চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে সকলে ব্যস্ত থাকার মধ্যে অর্থ বাণিজ্যের মাধ্যমে তড়িঘড়ি করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। এ বিষয়ে অত্র বিদ্যাললয়ের সাবেক সভাপতি ও ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি জি,এম, সালাউদ্দীন আহমেদ উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগর, জেলা শিক্ষা অফিসার সতক্ষীরা, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের পর তার পছন্দনীয় ব্যক্তি এস.এম. শফিকুল ইসলামকে গোপনে ডেকে ব্যাকডেটে রশিদ কেটে দাতা সদস্য তৈরী করেছেন। তিনি উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে রেখেছেন। কারণ, ব্যাংকে ব্যাক ডেট দিয়ে টাকা জমা হয় না। ইহাতে প্রমাণিত হয়, তিনি জালিয়াতির মাধ্যমে নিজের পছন্দনীয় ব্যক্তিকে দাতা সদস্য করে ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের চক্রান্ত করছেন। উল্লেখ্য, ইতোপূর্বে প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. রবিউল ইসলাম যোগসাজসে ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে ঐ দিনের স্থানীয় ও জাতীয় পত্রিকা সাতক্ষীরা থেকে শ্যামনগর উপজেলায় বরাদ্ধকৃত বিজ্ঞপ্তি দেওয়া সকল পত্রিকা কিনে গোপন করেন। যাতে মনোনীত প্রার্থীর বাইরে স্থানীয় কোন প্রার্থী আবেদন করতে না পারে। এভাবে চক্রান্ত করে নৈশ প্রহরী পদে তার ফুফাতো ভাই সুপিয়ান গাজীকে নিয়োগ দিয়েছেন। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন নবতরণ মিস্ত্রী। অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন মিঠু বরকন্দাজ। ৩টি পদে প্রার্থী হিসেবে আবেদন করিয়েছিলেন প্রার্থীদের নিকট আত্মীয়, স্ত্রী, শ্যালক, ভাগ্নে, খালাতো ভাই ও বন্ধু। প্রার্থীদের নিকটতম ব্যক্তি ছাড়া স্থানীয় আর কোন প্রার্থী আবেদন করার সুযোগ পায়নি। এরপর গোপনে নিয়োগ বোর্ড গঠন করে সাতক্ষীরায় যেয়ে সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেন। ষড়যন্ত্র হিসেবে অলিখিত রেজুলেশনে পূর্বেই কমিটির সদস্যদের স্বাক্ষর করিয়ে রাখা পাতার রেজুলেশনগুলি লিখে বিদ্যালয়ে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। যোগদান করানোর পর স্থানীয় ব্যক্তিগন বিষয়টি জানতে পারেন। উক্ত নিয়োগের বিষয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ ও সকল শিক্ষকরা বিষয়টি জানতেন না। তারা অবাক, কখন বিজ্ঞপ্তি দিল ও কিভাবে নিয়োগ হল। যোগদানের পর সকলে জানতে পারেন নিয়োগ হয়েছে। উক্ত অবৈধ নিয়োগের বিষয়ে সাতক্ষীরা আদালতে ৩টি মামলা হয়। ১টি মামলার বাদীকে সভাপতি ও প্রধান শিক্ষক টাকা দিয়ে ম্যানেজ করে মিমাংসা করে নিয়েছে। বাঁকি ২টি কেস এখনও চলমান আছে। কেস ২টি যথাক্রমে- সি.আর -৬৬৯/২২ ও সি.আর ৬৭০/২২। এমন পরিস্থিতিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ৩য় পর্যায়ে অনুমোদন পাওয়ার আগেই মোটা অংকের অর্থের বিনিময়ে ২০২২ সালে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে গোপন সূত্রে জানতে পারলাম, কম্পিউটার ল্যাব চালু না করে এবং ৩য় পর্যায়ে চুড়ান্ত অনুমোদন না পেয়ে তড়িঘড়ি করে ৩০ নভেম্বর ২০২৩ তারিখে পুনঃরায় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ১৫ লক্ষ টাকার বিনিময়ে শ্যামনগর উপজেলার ঘূমঘাট গ্রামের অশোক মিস্ত্রী এর পুত্র বাপী মিস্ত্রীকে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. রবিউল ইসলাম নাম মাত্র পাতানো পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেবল নামমাত্র পরীক্ষার আনুষ্ঠানিকতা বাকী। তবে উক্ত অর্থ বানিজ্য বিষয়টি নিয়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন এটা একটা বাজে কথা বা সম্পন ভিত্তিহীন আমাদের ম্যানেজিংকমিটি তৈরী জন্য প্রিজাইডিং অফিসার ও নিয়োক দিয়েছেএখানো কোন নিয়োগ হয়নি। এগুলো বাজে কথা নিয়ম ম্যআনএজইংকমইটইর সিদ্ধান্ত অনুযায়ী ওপএকায় সাকুল্যের স্বাভাবিক ভাবে এগানো হচ্ছে নিয়ম অনুযায়ী সময় মত নিয়োগ হবে।তবে এলাকাবাসীর দাবি সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ল্যাবের অনুমোদন বা কার্যক্রম শুরুর পূর্বে যাহাতে নিয়োগ কার্যক্রম করিতে না পারে এ বিষয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা চলমান আছে। দূর্নীতির বিষয়ে এলাকাবাসীর দাবি সুষ্ঠ তদন্তের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *