সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ সরকারি কলেজে শংকু রাণীর অপসারণের দাবীতে ক‌্যাম্পাসে তালা, পরীক্ষাসহ ক্লাস বর্জন 

বিশ্বনাথ সরকারি কলেজে শংকু রাণীর অপসারণের দাবীতে ক‌্যাম্পাসে তালা, পরীক্ষাসহ ক্লাস বর্জন 

সিলেট প্রতিনিধি :

‘আর নাই দরকার-শংকু রাণী সরকার, হঠাও শংকু-বাচাঁও কলেজ’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গন। কলেজের বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারের অপসারণ দাবীতে সোমবার (৬ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষাসহ সকল প্রকার ক্লাস বর্জন কার্যক্রম শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।

উত্তাল পরিস্থিতি নিয়তন্ত্রে আনতে কলেজ অবস্থান নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

শংকু রাণী সরকারের অপসারণের দাবী কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে গত ১ মার্চ (বুধবার) সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম রোববার (৫ মার্চ) শেষ হওয়ার কারণে সোমবার (৬ মার্চ) সকাল থেকে কলেজের প্রধান গেইটসহ পুরো ক্যাম্পাসে তালা জুলিয়ে কলেজ ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

সাড়ে ১২টার দিকে শংকু রাণী সরকার কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইতে পথিমধ্যেই শিক্ষার্থীদের সাথে তার (শংকু) বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শংকু রাণীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এসময় একদফা একদাবী ‘মানুষিক ভারসাম্যহীন শংকু রাণী’কে অপসারণ করতে হবে, করতে হবে বলে আন্দোলন অব্যাহত রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছেন বিষয়টি নিয়ে আর আন্দোলন না করার জন্য, আর কলেজ শিক্ষকদের সাথে বৈঠক করে তিনি মোবাইল ফোনে আঞ্চলিক পরিচালকের সাথে বিষয়টির সুষ্ট সমাধানের জন্য কথা বলেছেন।

কলেজ শিক্ষকরা আঞ্চলিক পরিচালকের সাথে দেখা করার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১ মার্চ বুধবার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা দাবী করে ছিলেন, প্রতারণাকে পেশা বানিয়ে নিজের নারীত্বকে পূঁজি করে গায়ের জোরে সর্বক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্থ থাকা ‘সিলেট জেলা আইনজীবি সমিতি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ভ‚য়া আইনজীবি, ভ‚য়া সাংবাদিক, মানবাধিকারকর্মী নামধারী কলেজের তথাকথিত প্রভাষক শংকু রাণী সরকারের আচরণে আজ অতিষ্ঠ শিক্ষাক-শিক্ষার্থীসহ প্রশাসনের লোকজন।

কলেজকে কলঙ্কমুক্ত করতে দ্রুত শিক্ষক নামধারী ওই প্রতারককে অপসারণ করতে হবে। এটা এখন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *