সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
রতনপুরে ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন এমপি জগলুল হায়দার

রতনপুরে ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন এমপি জগলুল হায়দার

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

রতনপুরে ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে । আজ ৪ মার্চ (শনিবার) বিকাল ৩টার সময় কালিগঞ্জ উপজেলাধীন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি সন্ধ্যার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলী আল রাজী টোকন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ শহীদুর রহমান মোল্লা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত লেঃ কমান্ডার জ এম মশিউর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধালবাড়িয়া ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব গাজী সওকত হোসেন, নিউওয়ার্ক পুলিশ অফিসার জি এম আব্দুল হালিম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *