সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ  সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলন অব্যাহত  সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ করা হয়েছে। সোমবার (০৯ নভেম্বর-২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল। এসময়ে বক্তব্যে তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গনতন্ত্র রক্ষার দলই হচ্ছে বিএনপি। এই বিএনপিকে রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও সরকার বিরোধীদের রুখতে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। আজকের বিপ্লব ও সংহতি দিবস থেকে শহীদ জিয়ার আদর্শে গড়া প্রাণের দল বিএনপিকে সাংগঠনিকভাবে সু-সংগঠিত করতে হবে। বিএনপিকে আমরা বিভাজন দেখতে চাইনা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-নেতৃত্বে দলকে সাজাতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *