সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স ‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূল, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবননির্ভর মানুষের নিরাপদ জীবিকার দাবিতে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।সোমবার (৯নভেম্বর)সকাল ১০টায় গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন সংলগ্ন নদীতে এ কর্মসূচি পালিত হবে।

সচেতন নাগরিক সমাজ, জেলে-বাওয়ালি ও উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্মসূচির মূল দাবি হলো সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে নিয়োজিত জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে এবং সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল জেলে বাওয়ালিদেরকে উক্ত নৌবন্ধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *