সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স ‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ​ভাগবা গরীবের ডাক্তার, টাকা নয়, সেবাই যার ধর্ম পল্লী চিকিৎসক আজমুল হোসেন সাদিক কয়রায় কালিকাপুর গ্রামে মাষ্টার আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন
কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়মে জাতীয় বিপ্লব ও সংহতি দিবাস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওয়াসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কালিগঞ্জ শাখার সেক্রেটারি অধ্যপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান, জাতীয় সংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার শাকিল আহমেদ। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন গান পরিবেশনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, সূধী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *