সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক
সুন্দরবনে বনদস্যু দমনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু হিসেবে পরিচিত ‘জনাব বাহিনী’র প্রধান জনাবকে এসআরবি আটক করেছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জনাব বাহিনীর প্রধান জনাব আটক হওয়ার ঘটনায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বনদস্যুদের অপতৎপরতার কারণে অনেক জেলেকে জীবিকার তাগিদে সুন্দরবনে প্রবেশ করতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়।
এদিকে জনাবের আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবনসংলগ্ন জেলে-বাওয়ালি ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ করে জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন বিভাগের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
Leave a Reply