সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স ‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল মামুনঃ
“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
( রবিবার) ৮ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার প্রতিনিধি সজ্ঞয় পাল, বিএনপির নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া সততা সমবায় সমিতির সভাপতি বাসুদেব অনিকেত ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সমবায় সমিতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সাধারণ জনগণকে সমবায়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জনে উৎসাহিত করা।অর্থনৈতিক সমতা ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে একত্রিত করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী করা। দারিদ্র্য বিমোচন: গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করে দেশের সামগ্রিক দারিদ্র্য দূরীকরণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *