সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ  সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলন অব্যাহত  সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে আগামীকাল নৌ-মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক
সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলন অব্যাহত 

সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলন অব্যাহত 

এম এ হালিম: সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়ার প্রবেশপথ বন্ধ করে বনদস্যু নির্মূলের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা নৌকা নিয়ে অংশগ্রহণ করেন। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন বলে জানান বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সাতরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।
বনদস্যু নির্মূলের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু জেলে-বাওয়ালিদের অভিযোগ, এত কর্মসূচির পরও সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা দাবি জানান, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, বনদস্যুদের ভয়ে যদি সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হয়, তাহলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে।
 তাই শুধু আশ্বাস নয়, বনদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।
জেলে বাবলু বলেন, সুন্দরবন তাঁদের জীবিকার অন্যতম প্রধান উৎস। এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *