শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপকূলের জেলেরা। সোমবার বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলার খোলপেটু নদীর মধ্যে উপকূলের জেলে বাওয়ালিদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে জেলে বাওয়ালিদের সাথে একত্ববোধ ঘোষণা করেন স্থানীয় রাজনীতি ব্যক্তিত্ব ও নাগরিক সমাজ।
বনদুস্য নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আহবায় মোঃ নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামাতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাষ্টার আব্দুর রহিম,খালিদ হোসেন, পারুল আক্তার,জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ
জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কিন্তু এখনো কোনো প্রকার ফল পাইলাম না। বরং আমাদের আন্দোলন সংগ্রাম দেখে বনদস্যুরা সুন্দরবনের ভিতর থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে যাতে আমরা সুন্দরবনের প্রবেশ করতে না পারি।
জেলে সবুর আলী বলেন, আজ আমরা এক দফা দাবিতে খোল পেটুয়া নদীতে মানববন্ধনে নেমেছি দিনের পর দিন না খেয়ে আছি। সুন্দরবনে ঢুকতে পারছি না ঢুকলেই আমাদেরকে মেরে ফেলবে এই ভয়ে পরিবার নিয়ে খুবই দুর্দিনে আছি। প্রশাসনকে বারবার জানানোর পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখলাম না।
জেলে ওমর ফারুক বলেন, সরকার বনদস্যু নির্মূল করুক না হলে আমাদেরকে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেক তা না হলে আমরা খাব কি দিনের পর দিন না খেয়ে পড়ে আছি। ভয়ে সুন্দরবনে যেতে পারছি না। আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের নিমূলে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করে জেলেদের এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো। এবং প্রশাসনকে দ্রুত সময়ের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য জানানো হবে।
বনদুস্য নির্মল কমিটির সমন্বয়ক মোঃ সালাউদ্দিন লিটন বলেন, আজ নবমতম দিন আমরা আন্দোলন করতেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পায়নি। দ্রুত সময়ের মধ্যে যদি প্রশাসন বনদর্শীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করেন তাহলে এর চেয়ে কঠিনতম আন্দোলন গড়ে তুলবো।
সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে বাওয়ালিদের আন্দোলনের সাথে আমরা একমত পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যু বিরুদ্ধে অভিযান চালাইতে আমরা সবসময় প্রস্তুত। পাশাপাশি কয়েকটা বাহিনী বনদস্যু নির্মূলের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে আমরাও তাদের সাথে যৌথ অভিযান পরিচালনা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।
Leave a Reply