সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর গাবুরা-বুড়িগোয়ালিনী সংযোগ খেয়াঘাটের ডুমুরিয়া ঘাট ভাঙনের মুখে সংস্কারের দাবি স্থানীয়দের  গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের  খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কালিগঞ্জে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিমে অভিভাবক নির্বাচিত ফজলুল হক

কালিগঞ্জে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিমে অভিভাবক নির্বাচিত ফজলুল হক

হাফিজুর রহমান শিমু

কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পিটিএ মনোনীত সদস্য সাংবাদিক ফজলুল হক। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। স্লিপ প্রণয়ন টিমের অন্যান্যরা হলেন, সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, এসএমসির মনোনীত সদস্য সহকারী শিক্ষক কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা–অনুরাগী সদস্য রিক্তা খানম, নারী শিক্ষা অফিস মনোনীত সদস্য সচিব হিসেবে মনোনীত সহকারী শিক্ষক নাজমুন্নাহার,সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে স্লিপ টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে বলেও উল্লেখ করেন তারা। সভায় উপস্থিতরা জানান, স্লিপ টিমের সম্মিলিত উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এসব খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *