সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
শ্যামনগরে রেডক্রিসেন্টের ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি

শ্যামনগরে রেডক্রিসেন্টের ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপ্তি

 

জি এম ইমরান হোসেনঃ

হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিদের কিভাবে সহযোগিতা করা যাবে সেই ধারণা ও সক্ষমতা অর্জনে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ রেডক্রিসেন্টের আয়োজনে তিনদিন ব্যাপী বেসিক ফাস্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রেডক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ৩দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন এর সমাপ্তি পূর্বক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে নকিপুর সরকারি পাইলট স্কুলের হলরুমে শ্যামনগর, ও কালিগঞ্জ ইউনিটের ৩০ জন যুব সদস্যদের নিয়ে তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সমাপ্তি পূর্বক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদ উদ্ জামান সাইদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্যামনগর সদর ইউনিয়নের সিপিপির ডেপুটি টিম লিডার মিসেস তানিয়া সুলতানা। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন ও রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার বিভাগীয় প্রধান রক্ত মোঃ ইকবল কিবরিয়া। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *