সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিন পশ্চিম উপকূলীয় এলাকার কয়রায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আরও সুরক্ষিত ও সক্ষম করতে সুন্দরবন কোয়ালিশনের চলমান প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অডিএফ, এমএসএস ও বিপিএমজেএসের সহযোগিতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

এমএসএসের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রকল্পের খুলনা বিভাগের কো-অর্ডিনেটর মোঃ শাহীন ইসলামের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি যুব উন্নয়ন অফিসার গোবিন্দ কুমার দে, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, অডিএফের নির্বাহী পরিচালক কোমলেশ মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের হিসাব রক্ষক রাজীবুল ইসলাম, কয়রার ফিল্ড অফিসার আনারুল ডাবলু, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, ফেরদাউছুর রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কমিউনিটি নেতৃত্বে ঝুঁকি চিহ্নিতকরণ, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ ক্ষতি কমানো। পাশাপাশি নারী, যুব, জেলে, কৃষকসহ প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের বাস্তব সমস্যাগুলো নীতিনির্ধারণে তুলে ধরাও হচ্ছে এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

উপকূলীয় কয়রায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে অবহিতকরণ সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিন পশ্চিম উপকূলীয় এলাকার কয়রায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আরও সুরক্ষিত ও সক্ষম করতে সুন্দরবন কোয়ালিশনের চলমান প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিস্তারিত....

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিঃ আইউব হোসেন মুকুল কাজী আলাউদ্দিনকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়ে সভা, সমাবেশ ও প্রচারনা চালাচ্ছেন।

অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাঃ খ্যাত ডা. মোঃ শহিদুল আলম দলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

কাজী আলাউদ্দিন জানান, গত ৪ নভেম্বর থেকে তিনি ডা. শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। অবশেষে ১৮ নভেম্বর-২৫ তারিখ মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে তিনি ডা. শহিদুল আলমের ঢাকাস্থ বাসায় যান। কিন্তু প্রায় দেড়ঘন্টা তার ড্রয়িংরুমে অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে আসেননি।বরং কেয়ারটেকার এসে জানিয়ে দিলেন ডাঃ শহিদুল আলম স্যার দেখা করবেন না। এসময়ে কাজী আলাউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র কাজী সাজেদুর রহমানসহ সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে ফিরে গেলেন।

ড্রয়িংরুমে দেড়ঘন্টা অপেক্ষা করেও ডাঃ শহিদুল আলমকে দেখা পেলেননা কাজী আলাউদ্দিন

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান বিস্তারিত....

উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ডে-নাইট ফুটবল খেলা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি ফরেস্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে স্থানীয়দের বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যে ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এস এম সাইফুল ওয়াদুদ (৫১) কে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার বিস্তারিত....

 গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।
 সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের পুষ্প কাটিং সংলগ্ন নদীর চরের পাশে এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আরশাদ গাজীর ছেলে আব্দুল রহিম (২৭) তিনি গাবুরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় এক জন কাঁকড়া শিকারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিনজন সঙ্গী নিয়ে ওই যুবক সুন্দরবনের বনে কাঁকড়া ধরতে যান। বনের ভেতরে হঠাৎ একটি বন্য শুকর তাদের দিকে তেড়ে আসে। সবাই সরে যেতে পারলেও ওই যুবক শুকরের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরামেডিকেলল হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা বন বিভাগের কর্মকর্তা জানান, কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে জেলেরা প্রায়ই বন্যপ্রাণীর মুখোমুখি হয়। সতর্কতা মেনে বন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘটনার খবরে জেলে পরিবার এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বন্য শুকরের আক্রমণে  আহত১

 গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।  সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের পুষ্প কাটিং সংলগ্ন নদীর চরের পাশে এ বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ
“মানবকল্যাণে ঐক্য সমৃদ্ধ ও প্রগতিশীল কালিগঞ্জ” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমিতির গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ও সমিতির কার্যকরী কমিটি গঠন বিষয়ে সর্বশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরা, বাড়ি নং ৩ রোড নম্বর ১০ এবং ৭ সেক্টরে ইঞ্জিনিয়ার আবুল কাশেম এর বাসভবনে কালিগঞ্জ উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে অনুৃষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রস্তাবিত সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান, এ্যাডঃ মরিয়ম মনসুর, স ম মেহেদী হাসান, মুন্সি আব্দুর রাশেদ, এস এম ইমদাদ হোসেন, মোহাম্মদ রুবায়েত, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, নুর আহমেদ প্রমুখ। এ সভায় উপজেলা সমিতির গঠনতন্ত্র অনুমোদন, সদস্য অন্তর্ভুক্তি সিদ্ধান্ত, জানুয়ারিতে সাধারণ সভা, ও পিকনিক অনুষ্ঠিত হবে। কার্যকরী কমিটির ব্লেজার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য: বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বকুলুজ্জামান জানান, ঢাকা মহানগরীতে নিয়মিতভাবে বসবাসরত উপজেলার অধিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন কল্যাণ সাধন এবং সামগ্রিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা,পরস্পারিস সৌহার্দ্য ও ঐক্য স্থাপন, তাদের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করা এবং একই সাথে কালিগঞ্জ উপজেলা সার্বিক উন্নয়নকে সক্রিয়ভাবে উদ্বুদ্ধকরণ করা। এছাড়া ঢাকা সহ অবস্থানরত কালিগঞ্জ উপজেলার অধিবাসীদের কর্মসংস্থান, চিকিৎসা, সহায়তা, অস্থায়ী আশ্রয় প্রদান এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, উপজেলার ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারা উপস্থাপন এবং সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। কালিগঞ্জ উপজেলা সমিতির ঢাকা ও কালিগঞ্জে লাইব্রেরীতে একটি কার্যালয় প্রাথমিক পর্যায়ে থাকবে। কালিগঞ্জ উপজেলা প্রস্তাবিত সমিতির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবুল কাশেমকে প্রধান উপদেষ্টা করে ৩০ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক, ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মোঃ আবু মাসুদকে সভাপতি ও মোস্তফা বকুলুজ্জামানকে সাধারণ সম্পাদক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত: কার্যকারী কমিটি গঠন

হাফিজুর রহমান শিমুলঃ “মানবকল্যাণে ঐক্য সমৃদ্ধ ও প্রগতিশীল কালিগঞ্জ” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমিতির গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ও সমিতির কার্যকরী কমিটি গঠন বিষয়ে সর্বশেষ পর্যালোচনা সভা বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় সোমবার ( ১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কুলভিত্তিক খাদ্য সহায়তা কার্যক্রম। এর অংশ হিসেবে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ফার্ম ফ্রেশ ইউএইচটি দুধ।
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিনুল  হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টির মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথম দিনের কার্যক্রমে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীরা দুধ পায় এবং তারা দুধ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়।
প্রধান শিক্ষক আরো বলেন প্রথম দিনে দুধ পেয়েছি ৬৯০ প্যাকেট এবং বিতরণ করা  হয়েছে  শিক্ষার্থীদের মাঝে ২০০ প্যাকেট,স্কুলে অবশিষ্ট আছে ৪৯০ প্যাকেট।
শিক্ষকরা জানান, নিয়মিত এ ধরনের পুষ্টি সহায়তা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুধ বিতরণের সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বিদ্যালয়ের অভিভাবক বিললাল হোসেনসহ সকল শিক্ষক বৃন্দ। শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকার এই খাবার বিতরণ করায় স্থানীয় অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আজ থেকে শ্যামনগরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় সোমবার ( ১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কুলভিত্তিক খাদ্য সহায়তা কার্যক্রম। এর অংশ হিসেবে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা ও বর্তমান বাগেরহাট জেলার সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভিক্ষুক আলমগীর কবিরের নামে ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাশেমের পঙ্গু প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেনের বরাদ্দকৃত টাকা ফেরত এবং মহা দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিচারের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের পরিচালক শাহাজাহান আলী রবিবার (১৬ নভেম্বর-২৫) দুপুর ১২ টা থেকে ৩ ঘন্টাব্যাপী কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। তদন্ত শেষে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের পরিচালক শাহজাহান আলী সাংবাদিকদের জানান, আমি প্রাথমিক ভাবে ঘটনাস্থলে এসে বিষয়টি অভিযোগের প্রেক্ষিতে জেনেশুনে পরে তদন্ত কমিটির মাধ্যমে প্রমাণিত হলে কঠোর আইনুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের সময় অভিযুক্ত দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমানের সঙ্গে একান্ত আলাপ চারিতাকে কেন্দ্র করে তদন্তকারী কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় সাংবাদিকদের কাছে তার পরিচয় না দিতে চাওয়াকে কেন্দ্র করে বাঁদানুবাদের সৃষ্টি হয়। এ সময়ে দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান তার টাকা নেওয়াও দুর্নীতির বিষয়টি স্বীকার করে দৌড়ঝাঁপ শুরু করে । নিজের চাকুরী ও দুর্নীতি ঢাকতে মোটা অংকের টাকায় অভিযোগকারীর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন গোল ঘরে ভিক্ষুক আলমগীর কবির তার স্ত্রী ফাতেমা ও মাকে বসিয়ে রাখে। যাতে করে তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির না হয় সে জন্য গোপনে টাকাও খাবার দিয়ে লুকিয়ে রাখেন। পরে তদন্তের সময় সাংবাদিকদের হস্তক্ষেপে ক্রাচে ভর করে পঙ্গু প্রতিবন্ধী ভিক্ষুক আলমগীর কবির তার স্ত্রী ফাতেমা বেগম এবং মাকেকে নিয়ে তদন্ত কর্মকর্তার সামনে হাজির হয়। ঐ সময় অবস্থা বেগতিক দেখে সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান মোটা অংকের টাকা নিয়ে তার দুর্নীতি, অপকর্ম ঢাকতে উপস্থিত সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা ব্যর্থ হয়। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ শহিদুর রহমান জানান, আলমগীর কবিরের টাকা তার মায়ের নিকট দিয়েছি। তবে টাকা দেওয়া নিয়ে পরস্পর বিরোধী চাঞ্চল্যকর বক্তব্য পাওয়া যায়। অভিযোগকারী ভুক্তভোগী আলমগীর কবির সাংবাদিকদের জানান, তিনি ঘটনার সময় বাড়িতেই ছিলেন না যশোরে ছিলেন। অভিযোগ করার পরে স্থানীয় ইউপি সদস্য বাচা মোল্লাকে দিয়ে আমার বাড়িতে মায়ের নিকট টাকা পাঠিয়ে ওই টাকার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রমাণের চেষ্টা করে। তবে এ বিষয়ে প্রতিবন্ধী ভিক্ষুক আলমগীর কবিরের মা এক এক সময় দুর্নীতিবাজ শহীদের শেখানো এক এক কথা বলেন । তিনি জানান আমার নিকট ব্যাংকের একটি চেক দেওয়ার কথা জানালেও তার কোন সত্যতা মেলেনি। প্রতিবন্ধী আলমগীর কবির তার অভিযোগে উল্লেখ করেছেন কালিগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ২০ অক্টোবর সমাজসেবা অফিস হতে ট্রাই সাইকেল কেনার জন্য আমার নামে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে সমাজ সেবা কর্মকর্তা শহিদুর রহমান আমার কাছ থেকে দরখাস্ত নিয়ে তার অফিসের হুমায়ুন কবীরকে দিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরা থেকে আমার নামে একটি ট্রাই সাইকেল গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাকে ঐ বছরের ২৮ নভেম্বর একটি ট্রাই সাইকেল দেওয়া হলেও ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প হতে বরাদ্দ ৩০ হাজার টাকা আমাকে না দিয়ে সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান নিজে তুলে আত্মসাৎ করেন। বহুল আলোচিত দুর্নীতিবাজ শেখ শহিদুর রহমান সাতক্ষীরায় দীর্ঘদিন চাকরি করার সুবাদে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন বরাদ্দের কোটি টাকা হাতিয়ে নিয়ে সাতক্ষীরায় আলিশান বাড়ি তৈরি সহ বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদ শিরোনামে পরিণত হয়েছে। তার দুর্নীতির কারণে কালিগঞ্জ থেকে শ্যামনগরে বদলি করলে সেখানে ওই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে উপজেলাবাসি প্রতিবাদ বিক্ষোভ জানালে তাকে বাগেরহাট বদলি করা হয়। সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান যেখানে চাকরি করেছেন সেখানেই তাকে দুর্নীতির দায়ে বরখাস্ত বা বদলি করা হয়েছে। বর্তমান এই মহা দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান নিজেকে বাঁচাতে ঢাল হিসাবে নিজের এলাকার বর্তমান মন্ত্রী পরিষদ সচিবের নাম ভাঙিয়ে পার পাওয়ার পাঁয়তারায় লিপ্ত রয়েছে বলে একাধিক ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান।

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা ও বর্তমান বাগেরহাট জেলার সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভিক্ষুক আলমগীর কবিরের নামে ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ৩০ বিস্তারিত....

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. মো. রুহুল আমিন। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও অনিয়ম চলবে না। দখল–চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে সবার ত্যাগ ও আন্তরিকতা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল জলিল, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ (ইসলামাবাদ), উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি মহাসিন আলম, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্যামনগরে চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশ বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা কালিগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশ সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে রূপান্তর। অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যঝুঁকির বড় হুমকি ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ দূষণ রোধ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব পরিবেশকে রক্ষা করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেনার খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধাগ্য শরিফুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, তারালি বাজার কমিটির সভাপতি আরশাদ আলী সরদার, বক্তারা বলেন,“আইন মানার পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পরিবেশের ক্ষতি না করা। সচেতনতা ও দায়িত্বশীলতা পরিবেশ রক্ষায় মূল চাবিকাঠি। কর্মশালায় উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত ৩০জন মুদি ব্যবসায়ী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয় এবং পলিথিন বর্জনের অঙ্গীকার গ্রহণ করেন।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশ বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা কালিগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাব বিস্তারিত....