সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব
শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা

শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া (৮ নং ওয়ার্ড) ও বনবিবিতলা (২ নং ওয়ার্ড) গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের দাবিতে ব্যতিক্রমধর্মী রোড শো ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসি’র ইয়ুথ সদস্যরা রোড শোর মাধ্যমে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র তুলে ধরেন। পরে ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভায় অংশ নিয়ে তারা স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। তরুণদের এই উদ্যোগে সাধারণ জনগণেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি বলেন, “জলাবদ্ধতা উপকূলীয় এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা। তবে তরুণদের এমন সচেতনতামূলক উদ্যোগ খুবই ইতিবাচক। ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মাছুরা খাতুন (১, ২ ও ৩ নং ওয়ার্ড)। এছাড়াও উপস্থিত ছিলেন ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সূপর্না রানী রপ্তান, মিনতি রানী মল্লিক, হাফিজুর রহমানসহ স্থানীয় ভুক্তভোগী জনগোষ্ঠী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রোড শো ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণে জলাবদ্ধতা সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *