সংবাদ শিরোনামঃ
কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 
বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম

বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম

এম এ হালিম ঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে গোরস্থান মাহফিল পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (গতকাল) সন্ধ্যায় ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতি ও সমর্থনে এ কমিটি গঠন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থান সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ধর্মীয় আয়োজন জোরদার এবং সামাজিক ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমানকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাক মোল্লা সাংগঠনিক সম্পাদক, ক্যাশিয়ার আবু বাক্কারকে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি জিয়াউর রহমান জানান, “গোরস্থানের উন্নয়ন ও বাৎসরিক মাহফিল আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
সবশেষে নৈশ ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *