সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ  ভদ্রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ হরিণ ধরার ফাঁদ সরঞ্জাম সহ নৌকা জব্দ করেছে। জানা গেছে  গত বুধবার  বিকাল ৪ টার সুন্দরবনের মানকির খাল এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরবনে ভদ্র টহল ফাঁড়ির অভিযানে অবৈধ হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ  ভদ্রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ হরিণ ধরার ফাঁদ সরঞ্জাম সহ নৌকা জব্দ করেছে। জানা গেছে  গত বুধবার  বিকাল ৪ বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
 শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকাটলা এলাকার শরৎচন্দ্র বৈদ্য এর ছেলে বিপ্রদাস বৈদ্য (৪৬) এর উপর গত (১২নভেম্বর) রাতে ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক যাত্রা পালা দেখে ফিরে আশা প্রতিমধ্যে আড়পাঙ্গাশিয়া সৎ সঙ্গ মন্দিরের দক্ষিণ পাশের রাস্তার উপর পৌছানো মাত্রয় ভামিয়া গ্রামের স্বপন মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল, শরৎ মন্ডলের ছেলে ঠাকুর চরণ মন্ডল, স্বপন মন্ডলের ছেলে সত্যজিৎ মন্ডল, খগেন্দ্র নাথ মন্ডল এর ছেলে প্রবীর মন্ডল, ও রবীন্দ্রনাথ মন্ডল এর ছেলে শ্রীনাথ মন্ডল আমার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা এবং হাতের আঙ্গুলে পড়ানো সোরনের আংটি যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।বিপ্রদাস বৈদ্য আরো বলেন

 আমাকে কিল ঘুষি লাথিচড়, এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে, আমি কিছু বুঝে ওঠার আগেই ২,৩,৪ ও ৫ নং বিবাদী ধরে এবং এক নং বিবাদী আমার কাছে রখিত টাকা ছিনিয়ে নেয়।আমি ওই সময় হাকডাক দিতে থাকলে বিবাদীগণ আমার মুখ চেপে ধরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর থানায় হাজির হইয়া বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি, শুক্রবার সকালে থানা পুলিশ এলাকায় এসে বিষয়টির সত্যতা যাচাই করেন। এ বিষয়ে শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানার কাছে জানতে চাইলে মাসুদ রানা বলেন দুই ফ্যামিলির মধ্যে ব্যক্তিগত ভাবে একটু সমস্যা রয়েছে সে কারণে দুই পক্ষ দুই দিন হাতাহাতি হয়েছে।

বুড়িগোয়ালিনী পোড়াকাটলার বিপ্রদাসের উপর সন্ত্রাসী হামলা টাকা ও আংটি ছিনতাই থানায় অভিযোগ 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকাটলা এলাকার শরৎচন্দ্র বৈদ্য এর ছেলে বিপ্রদাস বৈদ্য (৪৬) এর উপর গত (১২নভেম্বর) রাতে ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক যাত্রা পালা বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। এতে ইউপি সদস্য সাজু পারভীন সভাপতি, আলেয়া পারভীন সাধারণ সম্পাদক ও রোজিন পারভীনকে সাংগঠনি সম্পাদক মনোনিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়। কমিটি গঠনপূর্বে আলোচনা সভায় সাজু পারভীনের সভাপতিত্বে আলেয়া পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা শ্রমিকদলের সভাপতি সাতক্ষীরা আব্দুর সামাদ। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, জেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ন-সম্পাদক মিয়ারাজ হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আহবায়ক মোক্তার আলী, সদস্য সচিব আনারুল হোসেন, শ্রমিকদল নেতা শ্রমিকদল নেতা সাইদ হোসেন, সরোয়ার হোসেন, সখিপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক রেজাউল ইসলাম বাবু, পারুলিয়া ইউনিয়ন সভাপতি আমাজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কুলিয়া ইউনিয়ন সভাপতি আফ্রিদী, সধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক রাসেল, দেবহাটা ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি দেব প্রশাদ, সধারণ সম্পাদক মিঠু, সাংগঠনিক সম্পাদক আনরুল ইসলাম। পারুলিয়া ইউনিয়ন যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম সহ সকল ইউনিয়নের যুগ্ম আহবায়ক ও সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। এতে বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেছেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অপরাধীদের কোন দল নেই। তারা দেশ ও জনগনের শত্রু। ভূমিদস্যু ও সন্ত্রাস সমাজ বিরোধীদের দমন নিপিড়ন পুলিশ সর্বদা তৎপর। তিনি ভূমিহীন জনপদকে শান্তিতে রাখার জন্য এলাকার সকল মানুষদের সহযোগীতা কামনা করেন এবং অতি দ্রুত উক্ত এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান। দেবহাটা উপজেলার ভূমিহীন জনপদ খলিশাখালীতে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও চোরাচালান বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান খাঁন উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস প্রমুখ।

দেবহাটার খলিশাখালীতে বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেছেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অপরাধীদের কোন দল নেই। তারা দেশ ও জনগনের শত্রু। ভূমিদস্যু ও সন্ত্রাস সমাজ বিরোধীদের বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

১৪ নভেম্বর ২০২৫ — ব্রাজিলের বেলেমে যখন বিশ্বনেতারা COP30 সম্মেলনে একত্রিত হচ্ছেন, ঠিক সেই সময় বাংলাদেশজুড়ে শত তরুণ, এবং জলবায়ু-প্রভাবিত সম্প্রদায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এ অংশ নিয়ে জলবায়ু ন্যায়বিচার ও দ্রুত, ন্যায়সঙ্গত এবং যথাযথ অর্থায়ন-সমৃদ্ধ জাস্ট ট্রানজিশন বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছে, যাতে কেউ পিছিয়ে না পড়ে।

ইয়ুথনেট গ্লোবাল-এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বৈশ্বিক আন্দোলনগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে, #JustTransitionNow স্লোগানের অধীনে। অংশগ্রহণকারীরা জোরালোভাবে দাবি জানান যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর অবশ্যই ন্যায়ভিত্তিক হতে হবে — যেখানে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনকে কেন্দ্রে রাখা হবে।নদী ভাঙ্গনকে সামনে রেখে জলবায়ু কর্মীরা ব্যানারে লিখে দাবি জানান—

“ভুয়া বা ফসিলজ্বালানি-নির্ভর সমাধান নয় — আমাদের চাই নবায়নযোগ্য জ্বালানি!”
“জলবায়ু ন্যায়বিচ্যারের মানে শ্রমিক ন্যায়বিচার।”

তারা জোর দিয়ে বলেন, প্রকৃত জলবায়ু ন্যায়বিচার মানে এমন একটি রূপান্তর যা শুধু সবুজ নয়, বরং ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক — যেখানে নীতিমালা শ্রমিকদের জীবিকাকে সুরক্ষা দেবে, লিঙ্গ সমতা প্রচার করবে, এবং তরুণ ও স্থানীয় সম্প্রদায়কে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত করবে। বিক্ষোভকারীরা সরকারকে সোলার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ দ্রুত বাড়ানোর পাশাপাশি জাতীয় জলবায়ু পরিকল্পনায় স্বচ্ছতা, অংশগ্রহণ ও ন্যায় নিশ্চিত করার আহ্বান জানান।

ইয়ুথনেট গ্লোবাল-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম শাহিন সিরাজ বলেন উপকূলে অঞ্চলকে দুর্যোগ ঝুকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বৈশ্বিক নেতাদের জলবায়ু অর্থায়নের দিকে নজর দিতে হবে।

কর্মসূচির নেতৃত্বদানকারী ইয়ুথনেট গ্লোবাল-এর জেলা সমন্বয়কারী ইমাম হোসেন বলেন:
“জলবায়ু ন্যায়বিচার মানে ন্যায্যতা — যারা সংকটে সবচেয়ে কম অবদান রেখেছে, তাদের যেন সবচেয়ে বড় মূল্য না দিতে হয়। আমাদের প্রজন্ম দাবি করছে যে জলবায়ু পদক্ষেপে মানুষকেই অগ্রাধিকার দিতে হবে, মুনাফাকে নয়। জাস্ট ট্রানজিশন শুধু জ্বালানি পরিবর্তন নয়—এটি সমতা, মর্যাদা এবং প্রতিটি সম্প্রদায়ের বাসযোগ্য ভবিষ্যতের অধিকারের বিষয়।” এবং স্থানীয় যুব প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ক্ষতিকার দিক তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন যে জাস্ট ট্রানজিশনে কাউকে পিছনে ফেলা যাবে না—জলবায়ু ন্যায়বিচার মানেই অর্থনৈতিক, লিঙ্গ এবং শ্রমিক ন্যায়বিচার। তারা পুনর্ব্যক্ত করেন যে তরুণ ও শ্রমিকদের ঐক্য অপরিহার্য।

বিক্ষোভকারীরা বৈশ্বিক সংহতির আহ্বান জানান, যাতে সরকার ও কর্পোরেশনগুলোকে জবাবদিহির আওতায় এনে COP30-এ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, তরুণ ও শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

কর্মসূচির শেষাংশে তরুণ কর্মীরা বৈশ্বিক জলবায়ু আন্দোলনের সঙ্গে তাদের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের COP30 প্রতিনিধিদলকে আহ্বান জানান—একটি নবায়নযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং অনুদান-নির্ভর বৈশ্বিক জলবায়ু জন্য কাজ করতে, যা মানবাধিকার, শ্রমিকের মর্যাদা এবং আন্তঃপ্রজন্মগত জলবায়ু ন্যায়বিচারকে অটুট রাখবে।
আয়োজনে :ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিম।

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক। ১৪ নভেম্বর ২০২৫ — ব্রাজিলের বেলেমে যখন বিশ্বনেতারা COP30 সম্মেলনে একত্রিত হচ্ছেন, ঠিক সেই সময় বাংলাদেশজুড়ে শত তরুণ, এবং জলবায়ু-প্রভাবিত সম্প্রদায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এ অংশ নিয়ে জলবায়ু বিস্তারিত....

কাশিমাড়ী( শ্যামনগর )প্রতিনিধি।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং আসন্ন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন (কপ-৩০)-এর দিকে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগরের কাশিমাড়ীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
উপকূলীয় যুব সেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক, জনকল্যাণ সংস্থা, এবং সোস্যাল একশন ফর ইয়ুথ এ্যায়ালেন্স-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
 উপকূলের সংকট এবং তরুণদের উদ্বেগ
বক্তারা জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরে বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে, তার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র তীরবর্তী দেশগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান সংকটগুলো হলো:
 * ঘূর্ণিঝড়
 * লবনাক্ততা বৃদ্ধি
 * নদীর বাঁধ ভাঙ্গন
 * তীব্র পানি সংকট
 * খাদ্য নিরাপত্তাহীনতা
 * স্বাস্থ্য ঝুঁকি
 * জীবন ও জীবিকার ওপর চরম প্রভাব
বক্তারা উল্লেখ করেন, এই সাতক্ষীরা জন্য বাংলাদেশসহ ভুক্তভোগী দেশগুলো কোনোভাবেই দায়ী নয়। বরং ঐতিহাসিকভাবে যারা কার্বন দূষণের জন্য দায়ী, তাদেরকেই এই দায় স্বীকার করে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। ইতোমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের ফলে এই অঞ্চলে মানবিক পরিস্থিতি বিরাজ করছে।
 বক্তাদের আহ্বান: যুগান্তকারী পদক্ষেপ ও জাস্ট ট্রানজিশন
উক্ত স্ট্রাইক কর্মসূচিতে বক্তব্য রাখেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের আবু জাফর, সুমন ইসলাম, মাহফুজুর রহমান, মোকাররম বিল্লাহ, আখি ইসলাম, আবিদ হাসান, জাহিদ হাসান, মারিয়া, তুহা ইসলাম, মিরা সুলতানা, সজীব হাসান প্রমুখ।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, “বাংলাদেশসহ যে সকল দেশগুলো সাগরে চরে গড়ে উঠেছে সেই সকল দেশগুলোর ভবিষ্যৎ অন্ধকার।”
তাই তারুণ্যের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি মূল দাবিগুলো হলো:
 * জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও জলবায়ু চুক্তি বাস্তবায়ন করা।
* কপ৩০-এ শুরু হওয়া জাস্ট ট্রানজিশন (ন্যায্য রূপান্তর) আলোচনায় গুরুত্ব দিতে হবে।
* জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রামের প্রেক্ষাপট নির্ধারণ করা।
* বাস্তবায়নের রোড ম্যাপ তৈরি করা।
* শর্তহীন প্রযুক্তি সহায়তা বৃদ্ধি করা।
* আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
বক্তারা দৃঢ়তার সাথে বলেন, “ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরই হতে পারে টেকসই ভবিষ্যতের চাবিকাঠি।” ভবিষ্যতের কথা ভেবেই এখনই জলবায়ু ন্যায্যতা, জলবায়ু তহবিল এবং ন্যায্য রূপান্তরে বিশ্ব মোড়লদের মনোযোগ আকর্ষণের জন্য এই ধর্মঘট কর্মসূচি পালন করা হলো।

তরুণদের বৈশ্বিক জলবায়ু ধর্মঘট: সাতক্ষীরায় ন্যায্যতার দাবি 

কাশিমাড়ী( শ্যামনগর )প্রতিনিধি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং আসন্ন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন (কপ-৩০)-এর দিকে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগরের কাশিমাড়ীতে জলবায়ু বিস্তারিত....

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়  ও জেজেএসের সহযোগিতায় এবং পাতাখালি ভাই ভাই স্পোটিং ক্লাবের আয়োজনে পারিবারিক পর্যায়ে দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠাকে মুল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখেন জেজেএসের দক্ষিণ বেদকাশী ইউনিয়নের এপিও এস এম এ মজিদ। অন্যদিকে একই দিন বেলা ১১ টায়

৬নং ওয়ার্ডের  মল্লিক পাড়ায় বিপদাপন্ন নারী ও মেয়েদের দুর্যোগ ঝুঁকি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় দূর্যোগের করনীয় সংকেত এবং সাইক্লোন শেল্টার এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। জেজেএসের কর্মকর্তা এস এম এ মজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ সাহেব আলী, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, নাজমা পারভীন প্রমুখ।

কয়রায় দুর্যোগের প্রস্তুুতি বিষয়ে উঠান বৈঠক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়  ও জেজেএসের সহযোগিতায় এবং পাতাখালি ভাই ভাই স্পোটিং ক্লাবের আয়োজনে পারিবারিক পর্যায়ে দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বিস্তারিত....

কয়রা প্রতিনিধিঃ সারাফাত ইসলাম

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মল গ্রামে হাসান বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি করা হচ্ছে। সেই সব বেকারি সামগ্রিক খাবার উপজেলা বিভিন্ন স্থানের দোকানে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর খাবার খেলে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্য অধিদফতরের বেঁধে দেওয়া নিয়ম-নীতির তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা বেকারিতে তৈরি করছে হরেক রকমের মুখরোচক খাবার। দীর্ঘদিন ভেজালবিরোধী অভিযান না থাকায় বাজারে এসব কারখানা গড়ে উঠেছে নামে-বেনামে।

সরেজমিনে হাসান বেকারিতে গিয়ে দেখা গেছে, ক্রিম রোলের ড্রামের মধ্যে টিকটিকের পায়খানা, অস্বাস্থ্যকর পরিবেশে ময়দা মাখানো হচ্ছে। কড়াইতে অস্বাস্থ্যকর কেমিক্যাল রয়েছে এবং বেকারি কারখানায় ভিতর নোংরা ভরপুর এবং ময়দা বস্তার মুখে টিকটিকির পায়খানা ও তেলাপোকার পাখনা ভরপুর । এবং কর্মচারীদের হাতে হ্যান্ড গ্রাস ছাড়া পণ্য/ সামগ্রী প্যাকেট তৈরি করা হচ্ছে।

এবিষয়ে হাসান বেকারির মালিকের সাথে কথা বললে তিনি কোন সদোত্তর দিতে পারেননি

কয়রা উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর নারায়ন সত্যতা স্বীকার করে জানান, আমি একাধিকবার বেকারি মালিককে বিষয়টি বলেছে কিন্তু তিনি কথা শোনে না। আমি আজকে উপজেলা নির্বাহী স্যারের কাছে যাচ্ছি যে স্যারকে বিষয়টি বলবো।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রায় হাসান বেকারিতে নোংরা পরিবেশ খাবার তৈরি, কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি

কয়রা প্রতিনিধিঃ সারাফাত ইসলাম খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মল গ্রামে হাসান বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি করা হচ্ছে। সেই সব বেকারি সামগ্রিক খাবার উপজেলা বিভিন্ন স্থানের বিস্তারিত....

এম এ হালিম।
সাতক্ষীরা- ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামান এর সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর বিকালে গাবুরা চাঁদনীমূখা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে।
মতবিনিময় সভায় গাবুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, হাজ্বী মাসুদুল আলম এর সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য সোলায়মান কবির,জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহি  মুন্না,কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা, পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান,শ্যামনগর পৌর বিএনপির সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল  শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন সদস্য সচিব ঈস্রাফিল হোসেন,যুবদলের সদস্য সচিব শাহ আলম,কৃষক দলের আলামিন প্রমুখ।
 উক্ত মতবিনিময় সভায় গাবুরা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।

সাতক্ষীরা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামান এর সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ হালিম। সাতক্ষীরা- ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামান এর সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর বিকালে গাবুরা চাঁদনীমূখা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে। মতবিনিময় বিস্তারিত....

কয়রা প্রতিনিধিঃ

স্বৈরাচার আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি অফিস থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,

খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কোহিনুর আলম, সালাউদ্দিন লিটন, হাবিবুর রহমান, রওশন মোল্লা, ইয়াকুব আলী মোল্লা, নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু মনজুর মোরশেদ, হাবিবুর রহমান, রিয়াজুল আকবর কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম কাজল, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু,দেলোয়ার গাজী, কাজল, হাফিজুল, ছাত্রদলের আহ্বায়ক, আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব, মাহমুদ হাসান, ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শাহিনুর রহমান, জামাল হোসেন প্রমুখ।

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

কয়রা প্রতিনিধিঃ স্বৈরাচার আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি অফিস থেকে এই বিস্তারিত....