সংবাদ শিরোনামঃ
গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব দেবহাটা থেকে আটির আমের আড়ালে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে গোবিন্দভোগ আম  শ্যামনগর নীলডুমুরে বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে
গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের

গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের

গাবুরা প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান মেঘা প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজে ব্যবহৃত প্লেসিং জিও বস্তা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কিছু অসাধু ব্যক্তি রাস্তার কাজে ব্যবহৃত জিও বস্তা কেটে নিয়ে যাচ্ছে। এতে করে নির্মাণাধীন রাস্তার কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারি সম্পদের অপচয় ঘটছে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় গ্রাম পুলিশ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন পুকুর থেকে আনুমানিক ২০০ পিস জিও বস্তা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এভাবে উন্নয়ন প্রকল্পের মালামাল চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এতে একদিকে যেমন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারের অর্থও অপচয় হচ্ছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *