সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজার চার শতাধিক হতদরিদ্র পরিবার। চলমান উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করে দীর্ঘদিনের বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বাজারগ্রাম মৌজার (জে.এল নং-৪২) জমি ১৯৬২ সালে এসএ খতিয়ানে স্থানীয়দের নামে নিবন্ধিত থাকলেও ১৯৬৪–৬৫ সালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর উক্ত জমি অধিগ্রহণ করে; তবে কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি বলে দাবি করেন তারা। মাঠ জরিপে (৩০ ধারা সেটেলমেন্ট) অনেকের নাম রেকর্ড হওয়া সত্ত্বেও চূড়ান্ত বি.আর.এস খতিয়ানে কিছু পরিবার নাম না পাওয়ায় বিষয়টি বর্তমানে দেওয়ানী মামলা নং ৮৬/২২ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই জমিতে তাদের পূর্বপুরুষসহ প্রায় ১১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে চার শতাধিক পরিবার বসবাস করে আসছে। এলাকার স্কুল– কলেজের পরীক্ষার সময় এবং অসহায় পরিবারগুলোর বিকল্প আশ্রয় না থাকায় আকস্মিক উচ্ছেদ তাদের জীবনে চরম সংকট সৃষ্টি করবে বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়। এলাকাবাসী জানান, সওজ ১৯৬৫ সাল থেকে এত বছর জমি দখল বা উচ্ছেদের উদ্যোগ নেয়নি, কিন্তু সম্প্রতি হঠাৎ মাইকিং করে উচ্ছেদের ঘোষণা দেওয়া ভয়–আতঙ্ক দেখা দেয়। স্বারকলিপিতে তারা দাবি করেন, উন্নয়ন চাই, সড়ক চাই-কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমি নিয়ে বসতভিটা ধ্বংস নয়। তাদের আরও অনুরোধ, চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ না করে সড়ক নির্মাণের জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকুই গ্রহণ করা হোক। এলাকাবাসীর ভাষ্য, ওই স্থানে তাদের পূর্বপুরুষদের কবরও রয়েছে, যা উচ্ছেদের ফলে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে স্বারকলিপি জমা দেন ইদ্রীস আলী স্বারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ সচিব, সওজের প্রধান প্রকৌশলী সাতক্ষীরা সওজ নির্বাহী প্রকৌশলী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর নিকট।

কালিগঞ্জে উচ্ছেদ আতঙ্ক: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর স্বারকলিপি প্রদান

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজার চার শতাধিক হতদরিদ্র পরিবার। চলমান উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করে দীর্ঘদিনের বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বিস্তারিত....

হালিম শ্যামনগর থেকে।
সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেট চত্বরে, বেড়ে চলা প্লাস্টিক দূষণ রোধে গন শুনানি অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৪ নভেম্বর)সকাল ১০ টায়। বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম এর সভাপত্তিতে
ইয়ুথ ফর সুন্দরবন এর আয়োজনে বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায়।
সভায় অংশনেন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হলিম, সাধারণ সম্পাদক আল- হুদা, ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (ফয়সাল), সাতক্ষীরা রেঞ্জের ইকো সুন্দরবনের ডিস্টিক কো-অর্ডিনেটর গোলাম কবরিয়া, ইযুথফর সুন্দরবনের সভাপতি আশিক, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, মোস্তাকিম ইসলাম রোহানী, পরিবেশ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন, ইযুথফর সুন্দরবনের সদস্য রাজিয়া সুলতানাসহ  উপকূলীয় এলাকার অসংখ্য উপকূলবাসী।
বক্তারা জানান, নদী-খাল, চিংড়িঘের ও সুন্দরবনের প্রবেশমুখে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক জমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে বিভিন্ন মাছ, কাঁকড়া, বণ্য প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
প্লাস্টিক ব্যবহার কমানো, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরো বলা হয়, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন, ব্যবসায়ী, জেলে, পর্যটক ও স্থানীয় জনগণের যৌথ ভূমিকা অপরিহার্য।
সভা শেষে প্লাস্টিকমুক্ত বুড়িগোয়ালিনী গড়তে বিভিন্ন সচেতনতা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।

শ্যামনগরে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি  অনুষ্ঠিত

হালিম শ্যামনগর থেকে। সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেট চত্বরে, বেড়ে চলা প্লাস্টিক দূষণ রোধে গন শুনানি অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৪ নভেম্বর)সকাল ১০ টায়। বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

রাস্তার কাজে বাঁধা নয়’ সড়ক ও জনপদ বিভাগের অপ্রয়োজনীয় জমিতে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে শতশত ভূমিহীন নারী, পুরুষ, সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জস্থ ফুলতলা মোড়ে মানববন্ধন কর্মসূচির আগে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীন করে। বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন ছাড়াও রাজনৈতিক ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন ১৯৬৪ সালে সড়ক ও জনপদ বিভাগ রাস্তার কাজে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে ফুলতলা পর্যন্ত শতাধিক বিঘার বেশি জমি হুকুম দখল করে অধিকগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমিতে রাস্তা নির্মাণের পরে অতিরিক্ত জমিতে আস্তে আস্তে এলাকার ভূমিহীনরা বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসলেও সড়ক ও জনপদ বিভাগ কোন বাঁধা বা কিছুই বলেনি। সেই থেকে শতশত ভূমিহীন পরিবার পরিজন নিয়ে বাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছে। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা নির্মাণের জন্য তাদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তাদের দাবি রাস্তা নির্মাণে কোন বাঁধা নয়, উন্নয়নমূলক কাজ এগিয়ে যাক কিন্তু অপ্রয়োজনীয় জায়গায় বসবাসকারী শতশত ভূমিহীন নারী পুরুষকে পুনর্বাসন না করে যেন তাদের উচ্ছেদ না করা হয়। এই দাবিতেই তারা আন্দোলন বিক্ষোভ, মানবন্ধন কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও বক্তারা বলেন ভূমিহীনদের দাবির সঙ্গে যে সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের সাহায্যে এগিয়ে না আসলে সেই দলকে তারা ভোট না দেওয়ার হুঁশিয়ারি দেন। সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে বসবাসকারী ভূমিহীন ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদেরকেও আগামী ২৮ নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনার অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে। অপরদিকে এর মধ্যে অবৈধ বসবাসকারী নিজ নিজ উদ্যোগে অপসারিত না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে প্রশাসনিকভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে অপসারণে বাধ্য করা হবে। রবিবারের মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন নেতা আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ব্যবসায়ী মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী কহিনুর বেগম, জোসনা বেগম, মরিয়ম খাতুন, হোসনে আরা বেগম, কামরুজ্জামান বাবু, শমসের আলী, মমিন আলী ছাড়াও ভূমিহীনদের সাথে একাত্ব ঘোষণা করে বক্তব্য রাখেন ব্যবসায়ী সরদার আফসার উদ্দিন, রেদাওয়ান ফেরদাউস রনি, সাহেব আলী সরদার, সরদার কাওতালি প্রমূখ। দাবি না মানলে আগামীকাল অর্থাৎ সোমবারও ভূমিহীনদের একাত্ব ঘোষণা করেসঙ্গে ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনগুলো সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের ডাক দিয়েছে।

কালিগঞ্জে ব্যবসায়ী ও ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ রাস্তার কাজে বাঁধা নয়’ সড়ক ও জনপদ বিভাগের অপ্রয়োজনীয় জমিতে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে শতশত ভূমিহীন নারী, পুরুষ, সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুশীলন অফিসের মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। রূপান্তরের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পরিচালিত সুন্দরবন ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চলে পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন- পরিবেশ রক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যা সমাধানে তরুণ সমাজ, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,প্রশিক্ষক খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা সকলেই পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের ইয়ুথ ফর সুন্দরবন সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। এ সময় তারা পরিবেশ রক্ষায় কার্যকর নীতি ও স্থানীয় পর্যায়ে কড়া বাস্তবায়নের দাবি জানান। প্রায় দুই শতাধিক যুবক যুবতী অংশগ্রহন করেণ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুশীলন অফিসের মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। রূপান্তরের বাস্তবায়নে বিস্তারিত....

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জাবাখালী বাজারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

জনসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনিয়ন আমির মাওলানা হারুনুর রশিদ। তিনি বলেন, সুষ্ঠু রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় কাজ করে এসেছে এবং সামনে আরও শক্তিশালীভাবে জনগণের পাশে দাঁড়াতে চায়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিগত সময়ে এলাকায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নতুন করে নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সূরা সদস্য ও আমির মাওলানা আব্দুর রহমান বলেন, মানুষের আস্থা অর্জনই জামায়াতের মূল শক্তি। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল এবং কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান।

সভায় ইউনিয়ন জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুড়িগোয়ালিনীতে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জাবাখালী বাজারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

(সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি) আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সনাতনী ধর্মবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বাঁশদহ মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অজয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, আশাশুনী উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল কবীর পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, রতনপুর বিএনপির সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের সাবেক আহবায়ক সোহাগ প্রমুখ। উঠান বৈঠকে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ বলেন আমি নির্বাচিত হতে পারলে গোবিন্দকাটি, বাশদহ ও টোনাসহ জনপদে থাকবেনা কাঁচা রাস্তা, স্বাস্থ্যসেবা, কুলতলী ব্রিজ নির্মানসহ নাগরিক সেবা যথাযথ ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার মানুষের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। সভায় অন্যান্য বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শতশত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

কালিগঞ্জ প্রতিনিধিঃ (সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি) আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সনাতনী ধর্মবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিস্তারিত....

সাতক্ষীরা প্রতিনিধি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৩ নভেম্বর (রবিবার) জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মিজ্ আফরোজা আখতার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা আরও আধুনিক ও জনবান্ধব করার উপায়, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। তিনি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের চলমান কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নিরাপদ সাতক্ষীরা গড়তে সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অর্জন এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার পাশাপাশি সেবার মান আরও বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।সভায় জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “একটি উন্নত ও সেবামুখী জেলা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বিত কাজই আমাদের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ মতবিনিময় সভার মাধ্যমে জেলা পর্যায়ে উন্নয়ন, সেবা এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সকল দপ্তরের মধ্যে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা।

জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৩ নভেম্বর (রবিবার) জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক বিস্তারিত....

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালি গ্রামে বারসিকের উদ্যোগে দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট ও জৈব সার প্রস্তুতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে এলাকার ১৮ জন যুব, কৃষক, গৃহিণী, এএলসি (এগ্রোইকোলজি লার্নিং সেন্টার) ও শতবাড়ির কৃষিপ্রতিবেশীয় চর্চাকারীরা অংশগ্রহণ করেন।

জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক পূর্ণিমা বর্মনের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কীটনাশকের বিকল্প নিরাপদ জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি, ঘরে তৈরি ভার্মি কম্পোস্টের প্রক্রিয়া, মাটির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার ব্যবহারের উপকারিতা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে–কলমে শিখতে পারেন। পাশাপাশি নিজ নিজ বাড়ি ও জমিতে জৈব সার উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যয় কমানো এবং ফসলের গুণগত মান বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলপন, স্থানীয় জনগোষ্ঠীর স্বনির্ভরতা বাড়ানো, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার এবং রাসায়নিকের ওপর নির্ভরতা কমাতে এই ধরনের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান, তারা অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে চান।

এ সময়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং। দিনব্যাপি প্রশিক্ষণ ও পরিকল্পনা সভায় তিনি কেঁচো কম্পোস্ট, জৈবসার, তরল সার, কুইক কম্পোস্ট, সবুজ সার, ফসলের রোগ বালাই দমনে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে জৈববালাইনাশক হাতে কলমে তৈরী করা শেখান। বারসিকের বরষা গাইনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রাণবন্ত ভাবে সম্পাদিত হয়।

প্রকৃতি বাঁচিয়ে কৃষি চর্চা, নিশ্চিত হোক নিরাপদ খাদ্য ব্যবস্থা

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালি গ্রামে বারসিকের উদ্যোগে দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট ও জৈব সার প্রস্তুতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা বিস্তারিত....

নূরনগর (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকল ১০ টায় অত্র মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালক মাস্টার আব্দুল হামিদ এর সভাপত্বিতে মাওঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই মাদ্রাসার সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভী আব্দুল কাদের , হাফেজ মাসুদ সাইফুল্লাহ, আব্দুর রাশেদ, মৌলভী নাজমুল হোসেন, গোলাম মোস্তফা, মনসুর রহমান, নুরুল ইসলাম,প্রমুখ।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার আব্দুল হামিদ।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সকল শিক্ষক গন এবং অভিভাবক সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগর রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের বিদায়ী সংবর্ধনা

নূরনগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকল ১০ টায় অত্র মাদ্রাসার মাঠে বিস্তারিত....

গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার কয়েক জন ছাত্রকে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন এবং হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় গাবুরা গাইনবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তিনজন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে মাদ্রাসার ছাত্রদের বেআইনি ও নির্মমভাবে প্রহার করেছে। একই সঙ্গে মাদ্রাসার হুজুরকে বদনাম করা ও তাকে জড়িয়ে চক্রান্ত করার চেষ্টা করছে তারা।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং নির্দোষ হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে,তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
মানববন্ধনে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্থানীয়রা জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
মানববন্ধনটি আয়োজন করেন, গাইনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীগণ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী করেন।এছাড়া মাদ্রাসার সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষীদের শাস্তি নিশ্চিত না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
মানববন্ধনের শেষ পর্যায়ে উপস্থিত হন, গাবুরা ইউনিয়ন জামায়েতে ইসলামীর আমির মাওঃ দিদারুল ইসলাম এবং  জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়ন শাখার নায়েবে আমির ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক, (চেয়ারম্যান) মাওলানা ইসহাক আলী। তাঁরা বলেন, গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও হুজুর এর বিরুদ্ধে যে বেআইনি আচরণ করা হয়েছে তার সুষ্ঠু বিচার আগামী ২৪ ( চব্বিশ)  ঘণ্টার মধ্যে করা হবে।

গাবুরা গাইনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নির্যাতন ও হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে মানববন্ধন

গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি হাফেজিয়া মাদ্রাসার কয়েক জন ছাত্রকে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন এবং হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিস্তারিত....