সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় সোমবার ( ১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কুলভিত্তিক খাদ্য সহায়তা কার্যক্রম। এর অংশ হিসেবে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ফার্ম ফ্রেশ ইউএইচটি দুধ।
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিনুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টির মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথম দিনের কার্যক্রমে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীরা দুধ পায় এবং তারা দুধ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়।
প্রধান শিক্ষক আরো বলেন প্রথম দিনে দুধ পেয়েছি ৬৯০ প্যাকেট এবং বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে ২০০ প্যাকেট,স্কুলে অবশিষ্ট আছে ৪৯০ প্যাকেট।
শিক্ষকরা জানান, নিয়মিত এ ধরনের পুষ্টি সহায়তা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুধ বিতরণের সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বিদ্যালয়ের অভিভাবক বিললাল হোসেনসহ সকল শিক্ষক বৃন্দ। শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকার এই খাবার বিতরণ করায় স্থানীয় অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply