সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর নলতায় জনসভা সফল করার লক্ষ্যে জগলুল হায়দার এমপি,র প্রস্তুতি সভা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর নলতায় জনসভা সফল করার লক্ষ্যে জগলুল হায়দার এমপি,র প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি )এর নলতার জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় শ্যামনগর সদরে জগলুল হায়দার এমপির নিজস্ব বাসভবনে ও তার নিজস্ব কার্যালয়ে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু দূর্গাপদ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও বেশ কয়েকটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এঁর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান এস এম জগলুল হায়দার। এসময় জগলুল হায়দার এমপি উক্ত জনসভাকে জনসমূদ্রে পরিনত করার লক্ষ্যে শ্যামনগর সদর সহ ১২ টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের স্বতস্ফুর্তভাবে জনসভায় যোগদান করার আহবান জানান। প্রস্তুতি সভায় শ্যামনগর সদর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ছবি:মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি )এর নলতায় জনসভা সফল করার লক্ষ্যে শ্যামনগরে জগলুল হায়দার এমপি,র প্রস্তুতি সভা

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *