সংবাদ শিরোনামঃ
বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দেবহাটায় সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দেবহাটায় সমাবেশ ও মিছিল

আব্দুল্লাহ আল মামুনঃ

পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এবং ফাসিবাদবিরোধী কড়া বার্তা নিয়ে দেবহাটা উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে ২২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি ও আবেশে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। “স্বৈরাচার ও ফেসিবাদ হুঁশিয়ার সাবধান”, “দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করো”—নেতাকর্মীদের এমন ক্ষুরধার ও স্বতঃস্ফূর্ত স্লোগানে চারদিক মুখরিত হয়ে যায়।

সমাবেশে দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল বলেন দেবহাটার মাটি আজ সজাগ ও ঐক্যবদ্ধ। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু গণমানুষের আন্দোলন ও প্রতিবাদের মুখে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। ফাসিবাদী মানসিকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দেবহাটা উপজেলা সর্বদা রাজপথে প্রহরী হয়ে থাকবে।”

এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রজিব,কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *