সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির বিশেষ সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির অডিটোরিয়ামে লিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির আয়োজনে
সমিতির সভাপতি ও প্রত্যয় গ্রুপের পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আলহাজ আব্দুর রব, পল্টু বাসার, আলহাজ আব্দুল সবুর, হাফেজ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আসিফ, ব্যবসায়ী মশিউর রহমান, সাবরিনা সুলতানা, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির ও শাফায়েত হোসেন। এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম ফজলুল হক, তাপস কুমার ঘোষ, ইশারাত আলীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়। কালিগঞ্জ উপজেলায় মোট ১৩৫টি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট রয়েছে। অনুষ্ঠানে প্লান মালিক সমিতির সদস্যদের পরিচিতি পর্ব শেষে উপস্থিত প্রত্যেক সদস্যের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা ও পরিচিতি কার্ড বিতরণ করা হয়। সভায় আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি সর্ব সম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্রের ৯ নং ধারা গৃহীত হয় এ ছাড়া সমিতির বাহিরে থাকা প্ল্যান্ট মালিকদের সমিতির আওতায় এনে তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়। বক্তারা পানির গুণগত মান বজায় রাখা, নির্ধারিত মূল্যে পানি বিক্রি এবং পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *