কয়রা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার ২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ আশরাফ হোসেন পল্টু।
তিনি বাগালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বাগালী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা এবং সাবেক জনপ্রিয় ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের দুঃসময়ে মাঠে থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন, মিথ্যা মামলার আসামি ছিলেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল নেতাকর্মীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। সাবেক ইউপি সদস্য হিসেবে এলাকার উন্নয়নে তার বেশ অবদান রয়েছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগালী ইউনিয়নের সাধারণ ভোটার ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
এ বিষয়ে মোঃ আশরাফ হোসেন পল্টু বলেন, “আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপিকে ভালোবেসে দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি বাগালী ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমি একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত বাগালী ইউনিয়ন গড়তে চাই। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
Leave a Reply