সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরায় বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত

সাতক্ষীরায় বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সামেক এর অর্থোপেডিকস বিভাগের আয়োজনে বাংলাদেশ স্পাইন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বিশ্ব মেরুদন্ড দিবস উপলক্ষে একটি মনোরম র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল প্রফেসর ডাঃ কাজী আরিফ আহমেদ আরো উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য পরিচালক ডাঃ শীতল চৌধুরী। র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন সকল বিভাগীয় প্রধান, কনসালটেন্ট, মেডিকেল অফিসারগণ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। র‌্যালীটি সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সামেক পরিচালক অত্র হাসপাতালে স্পাইন সার্জারি চালু করার আশাবাদ ব্যক্ত করেন। প্রিন্সিপাল মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, স্পাইন সার্জন ডাক্তার মোঃ মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে শীঘ্রই স্পাইন ইউনিট খোলার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্পাইন সার্জারী চালু হলে সাতক্ষীরা সহ পাশ্ববর্তী জেলা গুলো থেকে স্পাইন চিকিৎসা নিতে প্রতিমাসে হাজার- হাজার রোগী ভারতে গিয়ে যে কোটি- কোটি টাকা খরচ করে আসছে তা অনেক কমে আসবে। এ বিষয়ে তিনি জনপ্রতিনিধি, প্রশাসন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সুন্দর আয়োজনের জন্য অর্থোপেডিক্স বিভাগের সকল চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি আরো বলেন সাতক্ষীরার ২৪ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে মেডিকেল কলেজ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, সামেক হাসপাতালে স্পাইন সার্জারি ইউনিট চালুর মাধ্যমে সামেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *