সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে কাশিমাড়ীতে এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে কাশিমাড়ীতে এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক

শ‍্যামনগর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার। আজ ২২ মে সোমবার বিকাল সাড়ে ৫ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে উঠান বৈঠকে মানুষের ঢল নামে। এ বৈঠকে কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নানান শ্রেনীপেশার নারী, পুরুষ, শিশু সহ বয়োবৃদ্ধরাও ছুটে আসে। উঠান বৈঠক মূহুর্তেই জনসভায় পরিনত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা একটু জানতে বা শুনতে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা ও বিভিন্ন চাওয়া পাওয়া সংসদ সদস্যর নিকট তুলে ধরেন ।

কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের ঢালীর সার্বিক আয়োজন ও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েচ, যুবলীগ নেতা ফেরদৌস হায়দার, যুবলীগ নেতা ইয়াহিয়া খোকন, সানাউল্লাহ সরদার,যুবলীগ নেতা হাসানুজ্জামান, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *