সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’পালন

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’পালন

দেবহাটা প্রতিনিধি :

সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে কলেজের বিজ্ঞান ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্জ মো: আকবর আলী, ইসলাম শিক্ষা বিষয়ের মো: আছফারুজ্জামান, ইংরেজি বিষয়ের মো: শাহানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ, বাংলা বিষয়ের প্রভাষক তৌহিদুজ্জামান ও জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবু তালেব।

প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মো: আমিনুর রহমান এবং গীতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী স্মৃতি মন্ডল।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী শারাবান তাহুরা ও মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী সমীর ঘোষ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাঠপার্চে কলেজের রোভার স্কাউট গ্রুপ পুরস্কার লাভ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *